হোম > জাতীয়

যশোরে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ

­যশোর প্রতিনিধি

যশোর বিমানবন্দর। ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান যশোর বিমানবন্দরের রানওয়েতে জরুরি অবতরণ করেছে। বিমানে থাকা দুই পাইলট অক্ষত রয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনাটি ঘটে।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ও যশোর বিমান বন্দর সূত্রে জানা গেছে, যশোর মতিউর রহমান বিমানঘাঁটি থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান সকালে নিয়মিত প্রশিক্ষণের জন্য উড্ডয়ন শুরু করে। কিছুক্ষণ পরে যান্ত্রিক ত্রুটির কারণে প্রশিক্ষণ বিমানটি রানওয়েতে জরুরি অবতরণ করেন। প্রশিক্ষণ বিমানটির দুজন বৈমানিক অক্ষত রয়েছেন। প্রতিক্ষণ বিমানটির কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন আইএসপিআর।

বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান পাইলট প্রশিক্ষণ কেন্দ্র যশোর মতিউর রহমান বিমানঘাঁটি। সর্বশেষ গত বছরের ১৩ মার্চ প্রশিক্ষণ বিমান রানওয়েতে আছড়ে পড়ে। এতে বিমানটি ক্ষতিগ্রস্ত হলেও দুই পাইলট অক্ষত ছিলেন।আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোরে যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রানওয়েতে জরুরি অবতরণ করেছে; বৈমানিক নিরাপদে আছেন এবং বিমান এর কোনো ক্ষতি হয়নি।

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

বিএনপি এমপির বক্তব্য নিয়ে সংসদে উত্তেজনা, এক্সপাঞ্জ