হোম > জাতীয়

গুগল ম্যাপে মহাসড়কে যানজটের সংকেত, চন্দ্রা ও গাজীপুর অংশে চাপ সবচেয়ে বেশি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

গুগল ম্যাপে ঢাকা থেকে বেরিয়ে যাওয়া সড়কগুলোয় যানজট না থাকলেও যানবাহনের চাপের সংকেত পাওয়া যাচ্ছে। ছবি: সংগৃহীত

ঈদযাত্রাকে কেন্দ্র করে আজ সোমবার সকাল থেকেই রাজধানী ছাড়ার সড়কগুলোয় যানবাহনের চাপ বেড়েছে। বিকেলের দিকে দেশের বিভিন্ন মহাসড়কের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ধীরগতি ও যানজটের সংকেত দেখা যাচ্ছে গুগল ম্যাপে।

গুগল ম্যাপের লাইভ ট্রাফিক বিশ্লেষণে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর, সাভার ও নবীনগর এলাকায় যানবাহনের চাপ বেড়েছে। বিশেষ করে, জিরানী বাজার, বিকেএসপি ও চন্দ্রা মোড় পর্যন্ত ৬ থেকে ৭ কিলোমিটার এলাকাজুড়ে ধীরগতি ও যানজটের সংকেত দেখাচ্ছে গুগল ম্যাপ।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও যানজটের চাপ বাড়ছে। বোর্ডবাজার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় এলাকা পর্যন্ত যানবাহন ধীরগতিতে চলাচল করছে। কয়েকটি স্থানে দীর্ঘ সারিতে যানবাহন আটকে থাকতে দেখা গেছে গুগল ম্যাপে।

এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর অংশে যানবাহনের চাপ রয়েছে। মেঘনা টোল প্লাজার আগেও ধীরগতির সংকেত দেখা যাচ্ছে গুগল ম্যাপে। তবে এখন পর্যন্ত কোথাও দীর্ঘস্থায়ী স্থবিরতার খবর পাওয়া যায়নি।

ঢাকা-সিলেট মহাসড়কের তারাব বিশ্বরোড, গাউছিয়া বাজার ও নরসিংদীর পাঁচদোনা মোড় এলাকায়ও যানজটের সংকেত দেখাচ্ছে গুগল ম্যাপ। এসব এলাকায় থেমে থেমে যান চলাচল করছে বলে জানা গেছে।

এদিকে আজ থেকে শুরু হয়েছে সরকারি ছুটি। শিল্পাঞ্চল গাজীপুরের প্রায় ৫ হাজার ৬০০ কারখানার মধ্যে আজ প্রায় ৪২ শতাংশ কারখানায় ঈদের ছুটি শুরু হয়েছে। এর মধ্যে তৈরি পোশাক খাতের দুই হাজারের বেশি কারখানাও রয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আরও প্রায় ৪৫ শতাংশ কারখানায় আগামীকাল মঙ্গলবার থেকে ছুটি কার্যকর হবে। অন্য প্রতিষ্ঠানগুলো এরই মধ্যে ধাপে ধাপে শ্রমিকদের ছুটি দিয়েছে।

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

বিএনপি এমপির বক্তব্য নিয়ে সংসদে উত্তেজনা, এক্সপাঞ্জ