হোম > জাতীয়

মানবতাবিরোধী অপরাধ: নানক–তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, সাক্ষ্য গ্রহণ ৮ জুন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে ৯ জনকে হত্যার তিনটি অভিযোগ আনা হয়।

আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই অভিযোগ গঠন করেন। সে সঙ্গে আগামী ৮ জুন এই মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।

২৮ আসামির মধ্যে জাহাঙ্গীর কবির নানক, ফজলে নূর তাপসসহ ২৪ জন পলাতক রয়েছেন। আর গ্রেপ্তার আছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা নাঈমুল হাসান রাসেলসহ চারজন। সকালে কারাগার থেকে তাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

আদালতে উপস্থিত আসামিরা হলেন ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখা সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি।

এজলাসে থাকা চার আসামি অভিযোগ স্বীকার করেন কি না, জানতে চান ট্রাইব্যুনাল। জবাবে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান। পরে শুনানি শেষে অভিযোগ গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল।

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

বিএনপি এমপির বক্তব্য নিয়ে সংসদে উত্তেজনা, এক্সপাঞ্জ