হোম > জাতীয়

পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন সিআইডির ভারপ্রাপ্ত প্রধানের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ডিআইজি আলী আকবর খান। ছবি: সংগৃহীত

সরকারের সাম্প্রতিক পদোন্নতি তালিকায় নাম না থাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ভারপ্রাপ্ত প্রধান ডিআইজি আলী আকবর খান অবসর-পূর্ব ছুটির (পিআরএল) আবেদন করেছেন।

বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর তিনি এ আবেদনপত্র দাখিল করেন।

এর আগে বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে পুলিশের পাঁচ কর্মকর্তাকে ডিআইজি থেকে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দেওয়া হয়। তবে ওই তালিকায় সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আলী আকবর খানের নাম না থাকায় পুলিশ প্রশাসনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

এ বিষয়ে জানতে চাইলে আলী আকবর খান গণমাধ্যমকে বলেন, এটা একান্তই তাঁর ব্যক্তিগত বিষয়।

পুলিশ প্রশাসনের একাধিক সূত্রের দাবি, আলী আকবর খানকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজিপি হিসেবে সিআইডির প্রধান করার একটি প্রস্তাব প্রশাসনিক পর্যায় থেকে পাঠানো হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই প্রস্তাব বাস্তবায়ন হয়নি।

তবে কেন ওই প্রস্তাব বাস্তবায়ন হয়নি, সে বিষয়ে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি।

আলী আকবর খান ১৯৯৫ সালের ১৫ নভেম্বর পুলিশ বাহিনীতে যোগদানের পর থেকে তিনি অত্যন্ত সততা, দক্ষতা ও সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তবে কর্মজীবনে তিনি দীর্ঘ সময় বঞ্চনার শিকার হন। ২০০৮ সালের নির্বাচনের পর তাঁকে ওএসডি করা হয় এবং ২০২২ সালের এপ্রিলে তাঁকে চাকরিচ্যুত করা হয়। দীর্ঘ বঞ্চনার পর ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর তিনি চাকরিতে পুনর্বহাল হন।

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

বিএনপি এমপির বক্তব্য নিয়ে সংসদে উত্তেজনা, এক্সপাঞ্জ