হোম > জাতীয়

দুবাইয়ে নিহত প্রবাসী আহমেদ আলীর মরদেহ দেশে

বিশেষ প্রতিনিধি, ঢাকা

ইরান–ইসরায়েল সংঘাতের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নিহত প্রবাসী বাংলাদেশি আহমেদ আলীর মরদেহ সকাল ৮টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। ছবি: আজকের পত্রিকা

ইরান–ইসরায়েল সংঘাতের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নিহত প্রবাসী বাংলাদেশি আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে। আজ সোমবার (৯ মার্চ) সকাল ৮টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ইকে–৫৮২ ফ্লাইটে তাঁর মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। এ সময় দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন।

সরকারি সূত্র জানায়, দুবাইয়ে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির মধ্যে আহমেদ আলী নিহত হন। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান ইরান–ইসরায়েল উত্তেজনার প্রভাব ইতিমধ্যে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। এর ফলে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ও বিমান চলাচলেও বড় ধরনের প্রভাব পড়েছে।

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

বিএনপি এমপির বক্তব্য নিয়ে সংসদে উত্তেজনা, এক্সপাঞ্জ