হোম > জাতীয়

এখন কারও দ্বৈত এনআইডি নেই: ডিজি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর। ছবি: সংগৃহীত

নাগরিকের ব্যক্তিগত তথ্যসংবলিত তথ্যভান্ডার পুরোপুরি নিরাপদ রয়েছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর। তিনি বলেছেন, ‘দ্বৈত জাতীয় পরিচয়পত্রধারী (এনআইডি) ৫৮৬ জনের প্রথমটি রেখে দ্বিতীয়টি বাদ দেওয়া হয়েছে। আমাদের জানামতে, আর কোনো দ্বৈত এনআইডি নেই।’

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আজ সোমবার (১৯ মে) ডিজি সাংবাদিকদের বলেন, ‘সর্বশেষ দুটি এনআইডিধারী ৫৮৬ জনকে চিহ্নিত করেছিলাম, তাঁদের আমরা নিষ্কৃতি দিয়েছি। যেহেতু দুটো ছিল, তাই লক ছিল। এ জন্য কোনোভাবে এসব নাগরিক এনআইডিসংক্রান্ত সেবা নিতে পারছিলেন না। যেহেতু প্রথমটা রেখে দ্বিতীয়টি বাতিল করে দিয়েছে, এখন তাঁদের প্রথম এনআইডি ওপেন হয়ে গেছে। তাঁরা নাগরিক সেবা পাবেন।’

ইসির এনআইডি তথ্যভান্ডারে সাড়ে ১২ কোটির বেশি নাগরিকের তথ্য রয়েছে জানিয়ে ডিজি বলেন, ‘তথ্য ফাঁসের ঝুঁকি রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের ডেটা সেন্টার যেহেতু ২৪ ঘণ্টা চলে, এটা মাঝে মাঝে আমরা একটু বন্ধ করি, আবার চালু করি।’

এখন আমাদের তথ্যভান্ডার পরিপূর্ণ নিরাপদ জানিয়ে ডিজি বলেন, ‘এ তথ্যভান্ডার নিয়ে এ মুহূর্তে কোনো রকম চ্যালেঞ্জ মোকাবিলা করছি না। কিন্তু এটা যেহেতু তথ্যভান্ডার, তাই কোনোভাবেই যেন ডেটা লিক না হয় অথবা অন্য কোনো কারণে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য দৈনন্দিন কার্যক্রম চলমান রয়েছে।’

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

বিএনপি এমপির বক্তব্য নিয়ে সংসদে উত্তেজনা, এক্সপাঞ্জ