হোম > জাতীয়

ভোটার দিবসের সব কর্মসূচি স্থগিতের নির্দেশ ইসির

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

আগামী ২ মার্চ ৮ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে ঘোষিত সব ধরনের কর্মসূচি স্থগিত রাখতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দিনটি উদযাপনে সারা দেশে ৫৭০টি কমিটি করেছিল ইসি। কিন্তু আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো এক চিঠিতে সর্ব কর্মসূচি স্থগিত রাখতে নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

ইসির উপসচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, ভোটার দিবস উপলক্ষে গঠিত সব কমিটির আহ্বায়ক এবং মাঠ পর্যায়ে ইসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে ইতিমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।

কর্মসূচির স্থগিতের বিষয়ে জানতে চাইলে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ভোটার দিবস আমরা বড় পরিসরে পালন করতে চাই। কিন্তু নির্বাচনের কারণে গুছিয়ে উঠতে পারি নাই। এটা পরে আরও বড় পরিসরে উদযাপন করব। তাই এখন স্থগিত করেছি।’

কর্মকর্তাদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, আগামী ২ মার্চ ৮ম ‘জাতীয় ভোটার দিবস’ উদযাপন উপলক্ষে ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচিসহ মাঠ পর্যায়ের সব আয়োজন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখতে নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছে।

এতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৮ম জাতীয় ভোটার দিবসের সব কর্মসূচি স্থগিত রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

বিএনপি এমপির বক্তব্য নিয়ে সংসদে উত্তেজনা, এক্সপাঞ্জ