হোম > জীবনধারা > রেসিপি

বাদাম ও খেজুর ভরা দুধ সেমাই

ফিচার ডেস্ক, ঢাকা 

বাদাম ও খেজুর ভরা দুধ সেমাই

ঈদের দিন সকালে দুধ সেমাই না হলে চলে? এই ঈদে দুধ সেমাই রাঁধুন ভিন্ন উপায়ে। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফেরোজা খানম মুক্তা

উপকরণ

দুধ ২ লিটার, চিনি দেড় কাপ, জর্দা সেমাই ১ কাপ, এলাচি ও দারুচিনি ৩ থেকে ৪টি করে, জাফরানের কেশর ২টি, কাঠবাদামকুচি ৪ টেবিল চামচ, খেজুর ৪টি, পেস্তাবাদাম ২ টেবিল চামচ, কাজুবাদাম ৪ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ।

প্রণালি

হাঁড়িতে দুধ ফুটে উঠলে চিনি দিন। পরে এলাচি ও দারুচিনি দিয়ে আরও ৫ মিনিট নাড়ুন। কড়াইয়ে সেমাই ভেজে তুলে নিন। গরম দুধে সেমাই দিয়ে নেড়ে রান্না করুন ঘন হওয়ার আগপর্যন্ত। তারপর ঘি, বাদাম, জাফরান দিয়ে আরও ৫ মিনিট রান্না করুন। এবার সার্ভিং ডিশে রেখে খেজুর, বাদাম ও জাফরান ছড়িয়ে নরমাল ফ্রিজে রাখুন। তারপর সুবিধামতো পরিবেশন করুন বাদাম ও খেজুরে ভরা দুধ সেমাই।

টক-ঝাল মুরগির মাংস

খাসির দম বিরিয়ানি

চিকেন রেশা কাবাব

ঈদের তৈরি করুন চিকেন তন্দুরি

ঈদে তৈরি করুন নবাবি সেমাই

জাফরানি পোলাও

ইফতারে রাখতে পারেন ঐতিহ্যবাহী পানীয় সোবিয়া

ইফতারে কেন খাবেন সালাদ

চিকেন পাতুরি

ইফতারে রাখতে পারেন মেক্সিকান জার সালাদ