হোম > জীবনধারা > জেনে নিন

রাশিফল: অচেনা লোকের কথায় সঙ্গীকে সন্দেহ করবেন না, মুখ সামলান

আজকের পত্রিকা ডেস্ক­

মেষ

আপনার সাহসের প্রশংসা সবাই করে, কিন্তু আজ সেই সাহস যদি বসের ভুল ধরার কাজে লাগান, তবে বিপদ! আপনার নির্ভীক মতামত আজ পরিবারের শান্ত পরিবেশকে ‘ব্যাটলগ্রাউন্ড’ বানিয়ে দিতে পারে। অফিসে আপনার আইডিয়াগুলো লোকে চুরি করতে পারে। তাই আইডিয়া দেওয়ার আগে কপিরাইট করিয়ে নিন (মনে মনে) ! সঙ্গীর নতুন হেয়ারস্টাইল খারাপ লাগলেও বলবেন ‘দারুণ লাগছে’। মিথ্যা বলা মহাপাপ হলেও আজ ওটাই আপনার প্রাণ বাঁচাবে। সোশ্যাল মিডিয়ায় আজ বিতর্কিত কমেন্ট করবেন না।

বৃষ

বৃষ রাশির জাতকেরা খেতে ভালোবাসেন, কিন্তু আজ রাস্তার ফুচকা বা বিরিয়ানি আপনার পেটে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ বাঁধিয়ে দিতে পারে। আর্থিক উন্নতির যোগ আছে, কিন্তু আপনার খরচের হাত দেখে স্বয়ং বিধাতাও ভয় পাচ্ছেন। পুরোনো কোনো ইনভেস্টমেন্ট থেকে টাকা আসতে পারে। সেটা দিয়ে ধার শোধ করবেন না কি শপিং করবেন—সেটাই এখন বড় প্রশ্ন। সঙ্গী আজ আপনার কাছে দামি কিছু আবদার করতে পারে। পকেট খালি থাকলে স্রেফ ‘নেটওয়ার্ক নেই’ বলে ফোন কেটে দিন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রশংসা করুন, কনফিডেন্স বাড়বে।

মিথুন

আজ আপনার রাশিচক্রে বৃহস্পতির কৃপা ঝরে পড়ছে। যদি আজ পাথরও ছোঁড়েন, সেটা আম পেড়ে আনবে! বহুমুখী প্রতিভার জোরে আজ সবার মধ্যমণি হয়ে থাকবেন। কলিগরা আপনার পেছনে হিংসায় ফেটে পড়তে পারে। তাদের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিন, ওতেই তাদের রক্তচাপ বেড়ে যাবে। পড়ার টেবিলে বসলে আজ ঘুম কম আসবে, এই সুযোগে অন্তত দুই পাতা পড়ে নিন। আজ কাউকে ফ্রিতে বুদ্ধি দেবেন না, কনসালটেশন ফি চেয়ে বসুন।

কর্কট

অফিসে আজ চায়ের কাপে তুফান উঠবে কাজের চেয়ে পরচর্চা নিয়ে বেশি। যদি সেই আড্ডায় যোগ দেন, তবে বস আপনাকে ‘টার্গেট’ করতে পারে। আবেগের বশে আজ কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। বাড়ি থেকে কোনো সুখবর আসতে পারে। হয়তো সেই দূর সম্পর্কের আন্টি যার কথা আপনি ভুলেই গিয়েছিলেন, তিনি সম্পত্তির ভাগ দিতে আসছেন (অথবা থাকতে আসছেন) ! রাত জাগা বন্ধ করুন, নইলে চোখের নিচের কালি দেখে লোকে পান্ডা ভাবতে পারে।

সিংহ

আজ আপনি নিজেকে বনের রাজা ভাবতেই পারেন, কিন্তু মনে রাখবেন গিন্নি (বা কর্তা) ঘরের আসল সরকার! পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে আড্ডা জমবে। তবে মেজাজটা একটু নিয়ন্ত্রণে রাখুন, সবাই আপনার ‘প্রজা’ নয়। ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক। নতুন ডিল সই করার আগে চশমাটা ভালো করে মুছে নিন। জিম যাওয়ার কথা গত তিন বছর ধরে ভাবছেন। আজ অন্তত জিমের সামনে দিয়ে একবার হেঁটে আসুন।

কন্যা

সব কিছু নিখুঁত করার বাতিক আজ একটু কমান। অন্যের ভুল ধরতে গিয়ে নিজের কাজটাই ভুলে যাবেন না। কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা হয়ে আপনার জীবনের মোড় ঘুরে যেতে পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে খিটখিট হতে পারে। মনে রাখবেন, শান্তি বড় ধন (যদিও নগদ টাকাও মন্দ নয়)। পিঠে ব্যথা হতে পারে। চেয়ারে সোজা হয়ে বসুন, কুঁজো হয়ে ফোন ঘাঁটবেন না।

তুলা

ভাগ্য আজ আপনার সহায়। আপনি যা চাইবেন, তার চেয়েও বেশি পাবেন (হয়তো অফিসের কাজটাও বেশি পাবেন)। ব্যাংকিং বা আইটি সেক্টরে যারা আছেন, তাদের প্রমোশনের হাওয়া বইছে। হঠাৎ করে পাহাড় বা সমুদ্রের টান অনুভব করতে পারেন। বাজেট না থাকলে ইউটিউবে ট্রাভেল ভ্লগ দেখেই সাধ মেটান। সন্তানদের ওপর রাগ না করে তাদের সঙ্গে ভিডিও গেম খেলুন, সম্পর্ক ভালো হবে।

বৃশ্চিক

আজ আপনার পেছনে লোকে কাঠি করতে পারে। অফিসের রাজনীতি থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। কেউ উসকানি দিলেও ‘তথাস্তু’ বলে এড়িয়ে যান। ব্যবসায় হঠাৎ টাকার দরকার পড়তে পারে। পুরোনো প্যান্টের পকেটে টাকা খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। আজ আপনার রহস্যময় আচরণ সঙ্গীকে চিন্তায় ফেলতে পারে। পরিষ্কার করে কথা বলুন।

ধনু

আপনার সেন্স অব হিউমার আজ সবাইকে মুগ্ধ করবে। শেয়ারবাজারে বা কোনো স্কিমে ইনভেস্ট করলে লাভের মুখ দেখবেন। সহকর্মীরা আজ আপনাকে দেবতার মতো ভক্তি করবে (মূলত তাদের কাজ আপনার ঘাড়ে চাপানোর জন্য)। আজ সঙ্গীর সঙ্গে রোমান্টিক ডিনার হতে পারে। কিন্তু বিল দেওয়ার সময় মানিব্যাগ ভুলে যাওয়ার নাটক করবেন না। আজ মিথ্যা কথা একদম বলবেন না, ধরা পড়ার চান্স ১০০ ভাগ।

মকর

কাজের চাপে আজ আপনার মাথা গরম থাকতে পারে। অফিসের সুনাম তো বাড়বে, কিন্তু সেই সুনাম দিয়ে তো আর দোকানের পাওনা মেটানো যায় না! ইনক্রিমেন্টের কথা বসের কানে তুলে রাখুন। সুগার বা প্রেশার চেক করান। মিষ্টি দেখে আজ ‘জিবায় জল’ কন্ট্রোল করুন। যারা বিদেশে পড়ার চেষ্টা করছেন, তাদের জন্য কোনো ভালো ই-মেইল আসতে পারে।

কুম্ভ

অচেনা লোকের কথায় জীবনসঙ্গীকে সন্দেহ করবেন না। প্রমাণ ছাড়া ডিটেকটিভ সাজতে গেলে নাক কাটার সম্ভাবনা আছে। আর্থিক লক্ষ্য আজ আংশিক পূরণ হবে। বন্ধুদের সঙ্গে আড্ডা জমবে। তবে বিল দেওয়ার সময় বাথরুমে যাওয়ার পুরোনো ট্রিকটা আজ কাজ নাও করতে পারে। নিজের শখ পূরণ করতে গিয়ে আস্ত ব্যাংক ব্যালেন্স শেষ করে দেবেন না।

মীন

আপনি আজ কল্পনার জগতে ভাসবেন। তবে আকাশ থেকে মাটিতে পা রাখা জরুরি কারণ আজ কোনো জরুরি কাজের ডেডলাইন আছে। বিরোধীরা আজ সক্রিয় থাকবে, তাই পাসওয়ার্ড কারো সঙ্গে শেয়ার করবেন না। ব্যবসায় একটু মন্দা দেখা দিলেও দুপুরের পর পরিস্থিতি পাল্টে যাবে। পা মচকানোর ভয় আছে, তাই হাঁটাচলার সময় নিচে তাকান, আকাশে নয়।

সহজে ঘর গোছানোর পদ্ধতি জেনে নিন

উৎসবে অগোছালো আলমারি গোছাবেন যেভাবে

ঈদে মেকআপ করে ত্বকের ক্ষতি হয়েছে? সারিয়ে তুলুন কয়েকটি অভ্যাসে

সফট অফ ডে: আরাম করতে গিয়ে চাকরি হারাবেন না তো

এবার ফিরে আসুন আগের নিয়মে

ত্বক থেকে মেহেদির রং তোলার ঘরোয়া উপায়

চুল থেকে নারকেল তেল তোলার সহজ উপায়

ঈদের শেষে পুনরায় ঘর গুছিয়ে নেওয়ার ৫ উপায়

ঈদের পর ফিরে আসুন আগের নিয়মে

ঈদ আপ্যায়নের পর যত্নে রাখুন শখের ডিনারসেট