হোম > জীবনধারা

উষ্কখুষ্ক চুল সেট করা কঠিন কিছু নয়

ফিচার ডেস্ক

মেকআপ ও হেয়ার স্টাইল: বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ার । ছবি: আজকের পত্রিকা

অতিরিক্ত আর্দ্রতা, অযত্ন এবং রুক্ষতার কারণে চুল অনেক সময় নিয়ন্ত্রণে থাকতে চায় না। বিশেষ করে কোঁকড়া বা ঢেউখেলানো চুলে এই সমস্যা আরও বেশি দেখা দেয়। চুলের উষ্কখুষ্ক ভাব দূর করা কোনো কঠিন কাজ নয়, প্রয়োজন শুধু একটু সচেতনতা ও সঠিক যত্ন।

■ ফেটে যাওয়া আগা কেটে বাদ দিন

চুলের আগা ফাটা শুরু হলে তা ধীরে ধীরে ওপরের দিকে বাড়তে থাকে। ফলে চুল দুর্বল হতে শুরু করে। ঈদের আগে ট্রিম করে ফেটে যাওয়া আগা বাদ দিয়ে দিন। এতে করে চুল ঠিক থাকবে এবং সেট করা সহজ হবে।

■ গরম পানি বর্জন করুন

অতিরিক্ত গরম পানি মাথার ত্বকের তেল বা সিবাম দূর করে দেয়। ফলে চুল হয়ে পড়ে ভঙ্গুর। চুল ধোয়ার সময় হালকা কুসুম গরম পানি ব্যবহার করুন। সবশেষে এক মগ ঠান্ডা পানি দিয়ে চুল ধুয়ে নিতে পারেন। এটি চুলের কিউটিকল বন্ধ করে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে।

মেকআপ ও হেয়ার স্টাইল: বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ার। ছবি: আজকের পত্রিকা

■ সঠিক শ্যাম্পু নির্বাচন

উষ্কখুষ্ক চুলের জন্য বাজারে আলাদা ফ্রিজ-ফাইটিং বা নারিশিং শ্যাম্পু পাওয়া যায়। আপনার চুল কোঁকড়া হলে তার জন্য নির্দিষ্ট শ্যাম্পু ব্যবহার করুন, যা আপনার চুল হাইড্রেটেড ও জটমুক্ত রাখবে।

■ হালকা কন্ডিশনার ব্যবহার

যাঁদের চুল পাতলা কিন্তু উষ্কখুষ্ক, তাঁরা ভারী কন্ডিশনার এড়িয়ে চলুন। কারণ, এটি চুল চটচটে করে দেয়। এমন কন্ডিশনার বেছে নিন, যা চুল হাইড্রেটেড করবে কিন্তু কোনো বাড়তি ভার বা চটচটে ভাব তৈরি করবে না।

■ সাপ্তাহিক হেয়ার মাস্ক

চুলের গভীরে পুষ্টি পৌঁছে দিতে সপ্তাহে অন্তত একবার হেয়ার মাস্ক ব্যবহার করুন। এটি চুলের কিউটিকল মসৃণ করে দীর্ঘস্থায়ী আর্দ্রতা নিশ্চিত করে। ঈদের অন্তত দুই দিন আগে একটি ডিপ কন্ডিশনিং মাস্ক ব্যবহার করলে উৎসবের দিনে চুল থাকবে ঝলমলে।

■ সঠিক পদ্ধতিতে চুল শুকান

ভেজা অবস্থায় চুল বেশি দুর্বল থাকে। তাই গোসলের পর তোয়ালে দিয়ে খুব বেশি করে চুল ঘষাঘষি করবেন না। এতে চুল পড়ার পাশাপাশি উষ্কখুষ্ক ভাব বেড়ে যাবে। সুতির গামছা বা মাইক্রোফাইবার তোয়ালে দিয়ে আলতো করে চেপে চুলের পানি মুছে নিন।

■ ভেজা চুলে সিরাম ব্যবহার

চুল যখন হালকা ভেজা থাকবে, তখনই সিরাম লাগিয়ে নিন। এটি চুলে একটি সুরক্ষা স্তর তৈরি করে এবং বাইরের আর্দ্রতা থেকে চুল রক্ষা করে। ব্যাগে একটি ছোট সিরাম রাখতে পারেন, যা দিয়ে দিনের বেলাও অবাধ্য চুল সামলানো সম্ভব।

■ তাপ থেকে সুরক্ষা

ঈদে হেয়ার স্ট্রেটনার বা কার্লিং মেশিন ব্যবহারের পরিকল্পনা থাকলে অবশ্যই হিট প্রটেক্ট্যান্ট স্প্রে ব্যবহার করুন। এটি তাপের কারণে হওয়া ক্ষতি কমিয়ে চুল আর্দ্রতার প্রভাবে ফুলে যাওয়া থেকে রক্ষা করবে।

■ ডিফিউজার ব্যবহার

যাঁদের চুল কোঁকড়া, তাঁরা হেয়ার ড্রায়ার ব্যবহারের সময় ডিফিউজার ব্যবহার করুন। সাধারণত ড্রায়ার চুল এলোমেলো করে দেয় বলে জট ও রুক্ষতা তৈরি হয়। ডিফিউজার চুলের বাউন্স ঠিক রেখে মসৃণভাবে শুকাতে সাহায্য করে।

বর্ষায় যেমন পোশাক পরা চাই

বর্ষার প্রথম দিন রাঁধুন মুগ ডালের সুস্বাদু খিচুড়ি

পারমানেন্ট কেরাটিন করালে চুল মসৃণ থাকবে

পেটের মেদ কমাতে কোন ধরনের আঁশযুক্ত খাবার খাবেন

স্বাস্থ্য ও বাড়ির পরিবেশ ভালো থাকবে এই কয়েকটি অভ্যাসে

সুফি নাইটস উদ্‌যাপন করল টোয়াব অগ্রগামী ঐক্যজোট

কেন পালিত হয় আন্তর্জাতিক গোসল দিবস? জেনে নিন গোসলের সঠিক নিয়ম

‘ড্রাই বেগিং’ কি সম্পর্কের সমস্যার কারণ হয়ে উঠতে পারে? যেভাবে সামাল দেবেন

বিকেলের সহজ নাশতা কুনাফা

বয়স ৫০-এর পর ফিট থাকতে চাই মনের জোর