হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ভারত মহাসাগরে ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়েছে মার্কিন ডুবোজাহাজ: হেগসেথ

আজকের পত্রিকা ডেস্ক­

পেন্টাগনে সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: ভিডিও থেকে নেওয়া

ভারত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে মার্কিন নৌবাহিনী। আজ বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো মার্কিন সাবমেরিন টর্পেডো হামলা চালিয়ে শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ডুবিয়ে দিল।

হেগসেথ জানান, মার্কিন সাবমেরিনটি ইরানের প্রাইজ শিপ সোলাইমানিকে লক্ষ্য করে টর্পেডো ছোড়ে। জাহাজটির নামকরণ করা হয়েছিল সাবেক ইরানি জেনারেল কাসেম সোলাইমানির নামে, যিনি ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে মার্কিন হামলায় নিহত হয়েছিলেন।

এ প্রসঙ্গে কিছুটা বিদ্রূপ করে হেগসেথ বলেন, ‘আমার ধারণা মার্কিন প্রেসিডেন্ট তাঁকে (সোলাইমানি) দুইবার ঘায়েল করলেন।’

শ্রীলঙ্কা গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, আজ বুধবার ভোরের দিকে জাহাজটি প্রথম বিপৎসংকেত পাঠিয়েছিল। সে সময় এটি শ্রীলঙ্কার গালে উপকূল থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। জাহাজটিতে আনুমানিক ১৮০ জন নৌসদস্য ছিলেন, যাঁদের সবাই বর্তমানে নিখোঁজ রয়েছেন। শ্রীলঙ্কার কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটি তাদের আঞ্চলিক জলসীমার বাইরে ঘটেছে।

পিট হেগসেথ আরও বলেছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই আক্রমণ কেবল শুরু। শিগগিরই আরও শক্তিশালী হামলার ঢেউ ধেয়ে আসছে।

ইরান যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রের ‘কেয়ামতের ক্ষেপণাস্ত্র’ পরীক্ষা

ইরানের পরবর্তী নেতা নির্বাচন করতে চান ট্রাম্প

ইরানের মেয়েদের স্কুলে মর্মান্তিক হামলার তদন্ত করছে যুক্তরাষ্ট্র

মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

ইরান যুদ্ধে মার্কিন বাহিনীকে ১০-এ ১৫ দিলেন ট্রাম্প

মার্কিন সীমান্তে ৪ হাজার বছরের পুরোনো ইরানি তলোয়ার জব্দ

ইরানে পাঠাতে সেনাদের ধর্মযুদ্ধের দোহাই দিচ্ছেন মার্কিন কমান্ডাররা

ট্রাম্পের যুদ্ধ ক্ষমতায় লাগাম পরাতে ব্যর্থ মার্কিন কংগ্রেস

ইরান যুদ্ধে চীন-রাশিয়া কোনো ফ্যাক্টর নয়: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ফুল, গান আর সোনালি কফিনে শায়িত হলেন মাদকসম্রাট ‘এল মেনচো’