হোম > ফ্যাক্টচেক > দেশ

তারেক রহমান, রিজভী ও সারজিসের নামে একই পেজ থেকে ভুয়া ফটোকার্ড প্রচার

ফ্যাক্টচেক ডেস্ক

আলোচিত দাবিতে ফেসবুক পোস্ট। ছবি: স্ক্রিনশট

প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর মন্তব্য দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একই পেজ থেকে আলাদা আলাদা ফটোকার্ড ছড়িয়ে পড়েছে।

প্রথম দাবিতে শেয়ার করা ফটোকার্ডে বলা হয়, আপনি টিকা চাচ্ছেন, তেল চাচ্ছেন আবার একই সময়ে বিদ্যুৎ চাচ্ছেন। কোনো সরকারের পক্ষেই এটা দেওয়া সম্ভব না—এমন মন্তব্য করেছেন তারেক রহমান

দ্বিতীয় দাবিতে সারজিস আলমের নামে বলা হয়, দরকার হলে পায়ে হেঁটে চলাচল করবেন, তবু ভারত থেকে আসা এক ফোঁটা তেল কেউ কিনবেন না। তৃতীয় দাবিতে রুহুল কবীর রিজভীর নামে প্রচার করা হয়, বাসাবাড়িতে সন্ধ্যার পর অকারণে লাইট-ফ্যান ব্যবহার করা যাবে না এবং তা তদারকিতে থাকবে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।

এই দাবিতে ফেসবুকে একাধিক পোস্ট ছড়িয়ে পড়েছে এবং অনেক ব্যবহারকারী সেগুলো সত্য মনে করে শেয়ার ও প্রতিক্রিয়া জানিয়েছেন।

আজকের পত্রিকার অনুসন্ধান

প্রথমেই আলোচিত দাবিতে ছড়িয়ে পড়া ফটোকার্ডগুলো পর্যবেক্ষণে দেখা যায়, ‘প্রতিদিনের খবর২৪’ নামের একটি পেজ থেকে ছড়ানো এসব ফটোকার্ডে কোনো সূত্র বা প্রেক্ষাপট উল্লেখ করা হয়নি, যা শুরুতেই সন্দেহ তৈরি করে।

পরবর্তীতে সংশ্লিষ্ট কি-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিগুলোর বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য পাওয়া যায়নি। একইসঙ্গে দেশীয় কোনো গণমাধ্যমেও আলোচিত দাবিতে ছড়িয়ে পড়া বক্তব্যের পক্ষে কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।

আরও অনুসন্ধানে জানা যায়, ২ এপ্রিল ‘গুপ্ত টেলিভিশন’ নামের একটি ফেসবুক পেজ থেকে তারেক রহমানের নামে আলোচিত দাবিতে সম্ভাব্য প্রথম পোস্টটি শেয়ার করা হয়। একই পেজ থেকে ৪ এপ্রিল শেয়ার করা সারজিস আলমের নামে আলোচিত ফটোকার্ডটিও পাওয়া যায়। পেজটি পর্যবেক্ষণে জানা যায়, এটি একটি স্যাটায়ার পেজ।

‘গুপ্ত টেলিভিশন’ নামের পেজে তারেক রহমান ও সারজিস আলমের নামে পোস্ট। স্ক্রিনশট

অন্যদিকে, রুহুল কবীর রিজভীর নামে ছড়িয়ে পড়া ফটোকার্ডের বিষয়ে অনুসন্ধানে ৪ এপ্রিল রাতে বিএনপির সহ দপ্তর সম্পাদক মো. মুনিরের সই করা একটি প্রেস বিজ্ঞপ্তি পাওয়া যায়। সেখানে বলা হয়, বালাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে উদ্ধৃত করে বাসা-বাড়িতে সন্ধ্যার পর অকারণে লাইট-ফ্যান ব্যবহার না করার নির্দেশনা সংক্রান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্যটি ভুয়া। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রুহুল কবির রিজভী এ ধরনের কোনও বক্তব্য দেননি। প্রচারিত তথ্যটি সম্পূর্ণ উদ্ভট, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত।

বিএনপির প্রেস বিজ্ঞপ্তি । স্ক্রিনশট

সিদ্ধান্ত

তারেক রহমান, সারজিস আলম ও রুহুল কবীর রিজভীর নামে ছড়িয়ে পড়া ফটোকার্ডগুলো ভুয়া। এগুলোর কোনো নির্ভরযোগ্য উৎস নেই, বরং স্যাটায়ারধর্মী পেজে শেয়ার করা এসব পোস্ট পরবর্তীতে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

নরসিংদীতে মাদ্রাসাশিক্ষার্থীকে নির্যাতন দাবিতে ভাইরাল ভিডিওটি ভারতের

বাংলাদেশে হিন্দু নির্যাতন দাবিতে ভারতে ছড়ানো ভিডিওর ভুক্তভোগী মুসলিম

জ্বালানিমন্ত্রীর বক্তব্য দাবিতে ভুয়া ফটোকার্ড ভাইরাল

শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে তাহেরির মোনাজাতের ছবিটি এআই দিয়ে তৈরি

মুক্তিযোদ্ধাদের নামে মামলা করার কথা বলেননি আখতার হোসেন, ফটোকার্ডটি ভুয়া

‘গণভোটের রায় না মানলে মার্কিন নিষেধাজ্ঞা’—শহিদুল আলমের নামে ভুয়া ফটোকার্ড

বিএনপিকে নিয়ে হান্নান মাসউদের নামে ভুয়া বক্তব্য প্রচার

কুমিল্লায় ব্যাটারি চুরির অভিযোগে বৈদ্যুতিক শকের ঘটনাকে ছাত্রলীগ নেতাকে নির্যাতন দাবিতে প্রচার

ভারতীয় মন্ত্রিসভার বৈঠকের পুরোনো ছবিতে শেখ হাসিনার ছবি বসিয়ে মিথ্যা প্রচার

জাইমা রহমান চেলসিতে গোলকিপার ছিলেন—আমিনুল হক এমন কথা বলেননি