হোম > পরিবেশ

চার বিভাগে হতে পারে ৮০ কিলোমিটার গতির কালবৈশাখী

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

চৈত্র মাসের প্রথম থেকেই প্রায় প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে কালবৈশাখী। রাজধানী ঢাকায় গত এক সপ্তাহে তিন দিন কালবৈশাখী আঘাত হানে। আজ বুধবারও দেশের উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে কালবৈশাখী।

আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে বেলা ১টার মধ্যে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। এ সময় দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

পূর্বাভাসে আরও জানানো হয়, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রা হালকা বৃদ্ধি পেতে পারে।

এদিকে গতকাল মঙ্গলবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা আজ হয়েছে ২৫ দশমিক ৬।

ঢাকায় আজ সূর্যাস্ত ৬টা ১৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৫টা ৫০ মিনিটে।

ঢাকাসহ ৬ অঞ্চলে আজও হতে পারে ৬০ কিলোমিটার গতির কালবৈশাখী

টানা ৫ দিন দেশজুড়ে কালবৈশাখীর পূর্বাভাস

ঢাকা ও আশপাশের অঞ্চলে দুপুরের মধ্যে কালবৈশাখীর আভাস

ঢাকায় আজ বাড়তে পারে গরম

রাতেই ঝড়–বৃষ্টি হতে পারে যেসব এলাকায়

ঢাকাসহ ১৫ জেলায় হতে পারে কালবৈশাখী, ১ নম্বর সতর্কসংকেত

যুক্তরাজ্যের একটি বন্য প্রাণী পার্কে পুরো নেকড়ে দলকে হত্যা

ঢাকাসহ চার বিভাগে কালবৈশাখীর আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

১৯৯০ সাল থেকে ১০ ট্রিলিয়ন ডলারের জলবায়ুজনিত ক্ষতির জন্য দায়ী যুক্তরাষ্ট্র, বলছে গবেষণা

আজও ৬০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে কালবৈশাখী