হোম > বিনোদন > সিনেমা

সিনেমার প্রচারে রিয়েলিটি শোতে নিশো-তমা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘দীপ্ত স্টার হান্ট’-এ তমা মির্জা ও আফরান নিশো। ছবি: সংগৃহীত

বিশ্বের অনেক দেশেই সিনেমার প্রচারে বিভিন্ন টিভি অনুষ্ঠানে হাজির হন নির্মাতা ও অভিনয়শিল্পীরা। ভারতেও দেখা যায় কপিল শর্মা শো, ইন্ডিয়ান আইডল, ড্যান্স বাংলা ড্যান্সসহ বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত সিনেমার প্রচারে যাচ্ছেন শিল্পীরা। এবার রিয়েলিটি শোতে সিনেমার প্রচারে গেলেন আফরান নিশো ও তমা মির্জা। এবারের ঈদে মুক্তি পাচ্ছে তাঁদের ‘দাগি’ সিনেমাটি। সেই সিনেমার প্রচারেই দীপ্ত টিভির একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন তাঁরা।

অভিনয়ে প্রতিভাবানদের খোঁজে দীপ্ত টিভিতে প্রচারিত হচ্ছে রিয়েলিটি শো ‘দীপ্ত স্টার হান্ট’। অনুষ্ঠানে তারিক আনাম খান, শিহাব শাহীন, রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে অতিথি বিচারক হিসেবে অংশ নিয়েছেন নিশো ও তমা মির্জা। তাঁদের অতিথি জুরি করে সাজানো হয়েছে দীপ্ত স্টার হান্টের টেরিফিক টোয়েন্টির অ্যাপিসোডগুলো।

মোট ২০ জন প্রতিযোগী তাঁদের বিভিন্ন পারফরম্যান্স দিয়ে মূল জুরি বোর্ডের সঙ্গে অতিথি জুরিদের মূল্যায়ন গ্রহণ করবেন অ্যাপিসোডগুলোয়। যাঁরা ভালো করবেন, তাঁরা চলে যাবেন পরের রাউন্ডে অর্থাৎ সুপার সিক্সটিনে। নিশো ও তমার সঙ্গে অতিথি বিচারকের আসনে আরও দেখা যাবে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘীকে। বিশেষ এই পর্বগুলো দেখা যাবে শুক্র ও শনিবার রাত ১০টায় দীপ্ত টেলিভিশনে।

এদিকে, বৃহস্পতিবার প্রকাশ পেয়েছে দাগি সিনেমার প্রথম গান ‘একটুখানি মন’। গানটি গেয়েছেন তাহসান খান ও মাশা ইসলাম। সাদাত হোসাইনের লেখা গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন সাজিদ সরকার। গানের ভিজ্যুয়ালে দেখা গেল আফরান নিশো ও তমা মির্জার রোমান্স। শিহাব শাহীনের পরিচালনায় দাগিতে আরও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

ব্যাংকক যাচ্ছে ‘সোলজার’ টিম, এ বছরেই মুক্তি

জুলাইয়ে জয়ার আলোচিত সিনেমার সিকুয়েল

মুক্তি পাচ্ছে দেশ-বিদেশের নতুন দুই সিনেমা

আবার পাইরেসির শিকার শাকিবের সিনেমা

নিয়ামুল মুক্তার ‘পথ’ সিনেমার মুখ্য চরিত্রে নাট্যজন দুলাল

ফুটবল বিশ্বকাপের পর আসছে ‘শেকড়’

মুক্তির প্রস্তুতি নিচ্ছে ‘আবার হঠাৎ বৃষ্টি’

বাবুর কণ্ঠে মাস্তুল সিনেমার প্রমোশনাল গান ‘আমায় ভাসাইলি রে’

মেয়ের মা হয়েছেন বুবলী, সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করলেন নিজেই

ঈদের সিনেমার বিদেশযাত্রা শুরু