হোম > বিনোদন > সিনেমা

দুই ছবিতে জুটি বাপ্পী-মিতু

বাংলাদেশের শাকিব খান আর কলকাতার দেব, দুজনের সঙ্গেই জুটি বাঁধা হয়ে গেছে; যদিও ছবি দুটি এখনো মুক্তি পায়নি। এর মধ্যেই আবার বাপ্পী চৌধুরীর সঙ্গে জুটি বাঁধছেন জাহরা মিতু। বাপ্পীর সঙ্গে অভিনয় করবেন দুটি ছবিতে। একটি অপূর্ব রানা পরিচালিত ‘যন্ত্রণা’ আর অন্যটি কাজী হায়াতের ‘জয় বাংলা’।

সরকারি অনুদানের ছবি কাজী হায়াতের ‘জয় বাংলা’। সেপ্টেম্বরেই ছবির শুটিং শুরু করবেন পরিচালক। এটি হতে যাচ্ছে বর্ষীয়ান চিত্রপরিচালক কাজী হায়াতের ৫১তম ছবি।

মিতু বলেন, ‘প্রথম লটে গ্রামের অংশের শুটিং হবে, ছোটবেলার কিছু অংশ আছে সেগুলো দিয়েই শুরু হবে। সেখানে বাপ্পী ও আমার খুব বেশি কাজ নেই। তাই প্রথম লটে আমার কাজ শুরু করবেন কি না সে সম্পর্কে নিশ্চিত কিছু এখনো জানি না।’ আর ‘যন্ত্রণা’র শুটিংয়ের ব্যাপারে আলোচনা চলছে। শিগগিরই শুটিং শুরু হবে।

মিতু বলেন, ‘সব ঠিক হয়ে আছে। লকডাউনের কারণে কাজ শুরু করতে দেরি হলো। এখন প্রস্তুতি নিচ্ছি স্বাস্থ্যবিধি মেনে শুটিং শুরু করার। সব গুছিয়ে আনতে আরও ১০-১৫ দিন সময় লাগবে। তাই আগামী মাসে মাঠে নামব। প্রথম লটে ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী এলাকায় শুটিং হবে।’

এদিকে আরও দুটি ছবিতে কাজের কথা চলছে বলেও জানান জাহারা মিতু। খুব শিগগিরই ঘোষণা আসবে।

ব্যাংকক যাচ্ছে ‘সোলজার’ টিম, এ বছরেই মুক্তি

জুলাইয়ে জয়ার আলোচিত সিনেমার সিকুয়েল

মুক্তি পাচ্ছে দেশ-বিদেশের নতুন দুই সিনেমা

আবার পাইরেসির শিকার শাকিবের সিনেমা

নিয়ামুল মুক্তার ‘পথ’ সিনেমার মুখ্য চরিত্রে নাট্যজন দুলাল

ফুটবল বিশ্বকাপের পর আসছে ‘শেকড়’

মুক্তির প্রস্তুতি নিচ্ছে ‘আবার হঠাৎ বৃষ্টি’

বাবুর কণ্ঠে মাস্তুল সিনেমার প্রমোশনাল গান ‘আমায় ভাসাইলি রে’

মেয়ের মা হয়েছেন বুবলী, সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করলেন নিজেই

ঈদের সিনেমার বিদেশযাত্রা শুরু