হোম > বিনোদন > সিনেমা

‘নতুন বছরে ভালো কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে চাই’

ভালো-মন্দ মিলিয়ে কেটে গেল নাটক, সিনেমার আরও একটি ঘটনাবহুল বছর। ফেলে আসা দিনগুলোর ব্যর্থতা ভুলে নতুন বছরের জন্য নিজেদের তৈরি করছেন তারকারা। নতুন বছরে প্রত্যাশা, প্রস্তুতি আর স্বপ্নের কথা জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।

নতুন বছরের প্রত্যাশার কথা জানিয়ে আফরান নিশো আজকের পত্রিকাকে বলেন, ‘নিজের সুস্থতার সঙ্গে সবার সুস্থতা কামরা করি। আশা রাখি, নতুন বছরে ইন্ডাস্ট্রিতে ভালো ভালো কাজ আসবে, আর সেসবের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে চাই।’

উল্লেখ্য, গত বছরের অন্যতম ব্যবসায়িক সফল সিনেমা ‘সুড়ঙ্গ’ দিয়ে দর্শক মাতিয়েছেন আফরান নিশো। এ ছাড়া মুক্তি পেয়েছে তাঁর অভিনীত শিহাব শাহিনের ওয়েব ফিল্ম ‘নীল জলের কাব্য’।

ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ওয়েব সিরিজ ‘ষাড়ে ষোল’। এ ছাড়া ভিকি জাহেদের পরিচালনায় সাড়াজাগানো নাটক ‘পুনর্জন্ম’র শেষ কিস্তি পুনর্জন্ম’-এর অন্তিম পর্বও মুক্তি পেয়েছে গেল বছর; যা দর্শক মহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে।

নিশোর ‘দম’ সিনেমার প্রচার শুরু

শুভেচ্ছাদূত হলেন চিত্রনায়িকা মুনমুন

প্রথম প্রযোজিত সিনেমা ‘প্রেশার কুকার’ তারেক মাসুদকে উৎসর্গ করলেন রাফী

সমালোচনার ব্যাখ্যা দিল মানস ও সার্টিফিকেশন বোর্ড

শুটিং শুরু করলেন তানভীর মোকাম্মেল

সিনেপ্লেক্সে আজ মুক্তি পাচ্ছে ভৌতিক সিনেমা ‘স্ক্রিম ৭’

মুক্তির তালিকায় যেসব সিনেমা ও সিরিজ

কলকাতায় যেমন চলছে শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার শুটিং

পিলখানা ট্র্যাজেডি নিয়ে সিনেমা বানাবেন খিজির হায়াত

মোশাররফ-চঞ্চলকে নিয়ে সিনেমা বানাতে চান ব্রাত্য বসু