হোম > বিনোদন > সিনেমা

বাসায় ফিরছেন সোহেল রানা

করোনাভাইরাসে আক্রান্ত অভিনেতা, প্রযোজক ও পরিচালক সোহেল রানার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আগামীকাল দুপুরে এই অভিনেতা বাসায় ফিরবেন জানালেন সোহেল রানার ছেলে মাশরুর পারভেজ। গত ৬ জানুয়ারি তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছিল।

মাশরুর বলেন, 'আব্বু করোনা মুক্ত আগেই হয়েছেন। শারীরিক অবস্থারও অনেকটা উন্নত হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তিনি নিউরো কম্প্রোমাইজড জটিলতা ভুগছেন। এই সময়ে অন্য যে কোন রোগ হলে বড় ক্ষতি হবে। তাকে এখন হাসপাতালে না রেখে বাসায় রেখে চিকিৎসা দিতে পরামর্শ দেন। পুরোপুরি সুস্থ হতে আরও কিছুটা সময় লাগবে।’

সোহেল রানা বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। গত ২৫ ডিসেম্বর তাকে সেখানে নেওয়া হয়। করোনায় তার ফুসফুসের ৭০ শতাংশ সংক্রমিত হয়েছিল।

ঢাকাই সিনেমার ড্যাশিং হিরো সোহেল রানা একজন মুক্তিযোদ্ধা। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’র প্রযোজক হিসেবে সিনেমা জগতে প্রবেশ করেন তিনি। তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ছবিতে অবদান রাখায় ২০১৯ সালে তাকে আজীবন সম্মাননা দেয় সরকার।

ব্যাংকক যাচ্ছে ‘সোলজার’ টিম, এ বছরেই মুক্তি

জুলাইয়ে জয়ার আলোচিত সিনেমার সিকুয়েল

মুক্তি পাচ্ছে দেশ-বিদেশের নতুন দুই সিনেমা

আবার পাইরেসির শিকার শাকিবের সিনেমা

নিয়ামুল মুক্তার ‘পথ’ সিনেমার মুখ্য চরিত্রে নাট্যজন দুলাল

ফুটবল বিশ্বকাপের পর আসছে ‘শেকড়’

মুক্তির প্রস্তুতি নিচ্ছে ‘আবার হঠাৎ বৃষ্টি’

বাবুর কণ্ঠে মাস্তুল সিনেমার প্রমোশনাল গান ‘আমায় ভাসাইলি রে’

মেয়ের মা হয়েছেন বুবলী, সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করলেন নিজেই

ঈদের সিনেমার বিদেশযাত্রা শুরু