হোম > বিনোদন > সিনেমা

ইভন-ভাবনার নতুন সিনেমা ‘ঢাকা-১২০৫’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

গত মাসের শেষ দিকে ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ সিনেমা নিয়ে রাশিয়ার মস্কো চলচ্চিত্র উৎসব থেকে ঘুরে এসেছেন আশনা হাবিব ভাবনা। সময়ের সঙ্গে যাত্রাশিল্পের জনপ্রিয়তা হারানোর গল্প নিয়ে সিনেমাটি পরিচালনা করেছেন আসিফ ইসলাম। গতকাল নতুন আরেক সিনেমার খবর দিলেন ভাবনা। নাম ‘ঢাকা-১২০৫’। পরিচালনা করছেন ওয়ালিদ আহমেদ। এতে ভাবনার বিপরীতে আছেন রাকিব হোসেন ইভন।

ঢাকা-১২০৫ সিনেমাটি নির্মিত হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান সাদামাটা এন্টারটেইনমেন্টের ব্যানারে। নির্মাতা জানালেন ইতিমধ্যে শেষ হয়েছে সিনেমার বেশির ভাগ দৃশ্যধারণের কাজ। শিগগির জানানো হবে অন্যান্য অভিনয়শিল্পী ও কলাকুশলীর নাম।

নতুন এই সিনেমার গল্প নিয়ে রাকিব হোসেন ইভন জানান, রোমান্টিক ঘরানার গল্প নিয়ে তৈরি হচ্ছে ঢাকা-১২০৫। ভাবনা বলেন, ‘জীবন ও বাস্তবতার নানা টানাপোড়েনে ভর করে এগিয়ে যাওয়া প্রকট প্রেমের এক গল্প দেখা যাবে সিনেমাটিতে।’ এর বেশি এখন বলতে চাইলেন না অভিনয়শিল্পীরা। অন্যদিকে সিনেমার নির্মাতা জানিয়েছেন, শুটিং শেষ করে সিনেমার বিস্তারিত জানাবেন তিনি।

ঢাকা-১২০৫ ইভন ও ভাবনা অভিনীত দ্বিতীয় সিনেমা। এর আগে তাঁরা অভিনয় করেছেন ‘চারুলতা’ সিনেমায়। ঢাকার নিউমার্কেটের ফুটপাতের ব্যবসার সঙ্গে জড়িত চার বন্ধুর গল্প নিয়ে তৈরি সিনেমাটি পরিচালনা করেছেন রাইসুল ইসলাম অনিক। ২০২৪ সালে শুরু হয়েছিল শুটিং। তবে মুক্তির খবর মিলছিল না সিনেমাটির। গত বছর চারুলতার স্বত্ব কিনে নেয় সাদামাটা এন্টারটেইনমেন্ট। জানিয়েছিল শিগগির আলোর মুখ দেখবে চারুলতা। তবে গতকাল সিনেমাটি নিয়ে হতাশার কথা জানাল প্রতিষ্ঠানটি। সাদামাটা এন্টারটেইনমেন্ট জানায়, নানান জটিলতায় খুব বেশি এগোয়নি চারুলতার কাজ। তাই প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

গুঞ্জন আছে চারুলতা সিনেমার অংশবিশেষ নিয়েই তৈরি হচ্ছে ঢাকা-১২০৫ নামের সিনেমাটি। পরিবর্তন আনা হয়েছে চিত্রনাট্যে। চারুলতার জন্য শুটিং করা বেশ কিছু অংশের ফুটেজ ব্যবহার করা হচ্ছে এতে। বাকি অংশের শুটিং হবে নতুন করে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি প্রযোজনা প্রতিষ্ঠান।

ব্যাংকক যাচ্ছে ‘সোলজার’ টিম, এ বছরেই মুক্তি

জুলাইয়ে জয়ার আলোচিত সিনেমার সিকুয়েল

মুক্তি পাচ্ছে দেশ-বিদেশের নতুন দুই সিনেমা

আবার পাইরেসির শিকার শাকিবের সিনেমা

নিয়ামুল মুক্তার ‘পথ’ সিনেমার মুখ্য চরিত্রে নাট্যজন দুলাল

ফুটবল বিশ্বকাপের পর আসছে ‘শেকড়’

মুক্তির প্রস্তুতি নিচ্ছে ‘আবার হঠাৎ বৃষ্টি’

বাবুর কণ্ঠে মাস্তুল সিনেমার প্রমোশনাল গান ‘আমায় ভাসাইলি রে’

মেয়ের মা হয়েছেন বুবলী, সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করলেন নিজেই

ঈদের সিনেমার বিদেশযাত্রা শুরু