হোম > বিনোদন > সিনেমা

‘প্রেশার কুকার’ বানিয়ে নিজেকে সার্থক বলছেন নির্মাতা রাফী

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘প্রেশার কুকার’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

‘পোড়ামন ২’ দিয়ে চলচ্চিত্র নির্মাতা হিসেবে অভিষেক রায়হান রাফীর। প্রথম সিনেমাতেই নিজের জাত চেনাতে সক্ষম হয়েছিলেন তিনি। ২০২২ সালে ‘পরাণ’ সিনেমার পরে তাঁর পরিচালিত বেশির ভাগ সিনেমাই মুক্তির পর দর্শকের আগ্রহ, প্রশংসা ও বক্স অফিসে সাফল্য পেয়েছে। গত চার বছর সিনেমা মুক্তি দেওয়ার জন্য কোরবানির ঈদকে বেছে নিলেও এবার রোজার ঈদে ‘প্রেশার কুকার’ মুক্তি দিয়েছেন রাফী। এবারও ঈদের প্রথম দিন থেকে প্রশংসিত হচ্ছে তাঁর পরিচালিত সিনেমাটি। দর্শকের প্রতিক্রিয়া দেখে রাফী জানালেন প্রেশার কুকার বানিয়ে তিনি সার্থক।

ঈদের দিন থেকে অভিনয়শিল্পীদের নিয়ে দর্শকের প্রতিক্রিয়া দেখতে হলে হলে ঘুরছেন রাফী। সিনেমা হল থেকে বের হওয়া দর্শকদের প্রতিক্রিয়া দেখে মুগ্ধ এই নির্মাতা। রোববার রাতে ফেসবুক একটি ভিডিও শেয়ার করেছেন রায়হান রাফী। সেখানে দেখা যাচ্ছে, সিনেমা দেখে বের হওয়া দর্শকেরা উচ্ছ্বাসের সঙ্গে তাঁদের ভালো লাগার কথা জানাচ্ছেন।

রায়হান রাফী। ছবি: সংগৃহীত

ক্যাপশনে রাফী লেখেন, ‘দর্শক যখন বলে এটা আপনার সেরা সিনেমা তখনই মনে হয়, প্রেশার কুকার বানিয়ে আমি সত্যিই সার্থক। আমার “পরাণ” সিনেমাটি ধীরে ধীরে মানুষের মন জয় করে নিয়েছিল, এবারও এটা হচ্ছে। ধন্যবাদ দর্শক।’

চার নারীর জীবনের ভিন্ন ভিন্ন গল্প দিয়ে সাজানো হয়েছে প্রেশার কুকারের কাহিনি। প্রধান চার চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত ও স্নিগ্ধ চৌধুরী।

প্রেশার কুকার দিয়ে প্রযোজক হিসেবে নাম লেখাচ্ছেন রায়হান রাফী। নিজের প্রযোজিত প্রথম সিনেমা রাফী উৎসর্গ করেছেন প্রয়াত নির্মাতা তারেক মাসুদকে। সিনেমাটি রাফীর সঙ্গে যৌথভাবে প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর।

ব্যাংকক যাচ্ছে ‘সোলজার’ টিম, এ বছরেই মুক্তি

জুলাইয়ে জয়ার আলোচিত সিনেমার সিকুয়েল

মুক্তি পাচ্ছে দেশ-বিদেশের নতুন দুই সিনেমা

আবার পাইরেসির শিকার শাকিবের সিনেমা

নিয়ামুল মুক্তার ‘পথ’ সিনেমার মুখ্য চরিত্রে নাট্যজন দুলাল

ফুটবল বিশ্বকাপের পর আসছে ‘শেকড়’

মুক্তির প্রস্তুতি নিচ্ছে ‘আবার হঠাৎ বৃষ্টি’

বাবুর কণ্ঠে মাস্তুল সিনেমার প্রমোশনাল গান ‘আমায় ভাসাইলি রে’

মেয়ের মা হয়েছেন বুবলী, সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করলেন নিজেই

ঈদের সিনেমার বিদেশযাত্রা শুরু