হোম > বিনোদন > সিনেমা

আরিফিন শুভর নীলচক্র সিনেমার ফার্স্টলুক প্রকাশ

গত কয়েক বছর আরিফিন শুভ একরকম আটকে ছিলেন ‘মুজিব’ সিনেমার ইউনিটে। সেই সিনেমার সফলতায় বাতাসে ভেসেছেন ঢাকাই সিনেমার এই অভিনেতা! সেই ভাসা থামিয়ে এবার নতুন সিনেমার খবর প্রকাশ্যে আনলেন শুভ।

অভিনেতার নতুন ছবি ‘নীলচক্র’। গতকাল শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রকাশ করলেন নতুন সিনেমার ফার্স্টলুক পোস্টার। প্রকাশিত ওই পোস্টারে দেখা গেছে, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন শুভ। সেটা আছেন লম্বা চুলের একজনের মাথায়।

নতুন সিনেমা নিয়ে শুভ বলেন, ‘নীলচক্র কি নীল হবে না রক্তের রং লাল হবে, সেটা দেখার অপেক্ষায়। শিগগিরই আসছে নীলচক্র।’ যদিও সিনেমাটি কবে মুক্তি পাচ্ছে সে সব পরিষ্কার করা হয়নি এই পোস্টে।

নীরবেই কাজ করতে ভালোবাসেন শুভ। তাইতো গত বছর শুটিং শুরুর আগে নতুন সিনেমার খবর দিলেও আর বেশি কিছু বলেননি এই অভিনেতা।

ফিল্ম ফায়োস প্রোডাকশন প্রযোজিত ও ফিল্ম লাইফ প্রোডাকশন নিবেদিত ‘নীলচক্র’ সিনেমাটি পরিচালনা করেছেন মিঠু খান। যৌথভাবে এর চিত্রনাট্য ও কাহিনি বিন্যাস করেছেন নাজিম উদ দৌলা ও মিঠু খান।

সিনেমায় আরিফিন শুভর সঙ্গে দেখা যাবে কাজলরেখা খ্যাত নবাগতা নায়িকা মন্দিরা চক্রবর্তীকে। এছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান, ডলার প্রমুখ।

নিশোর ‘দম’ সিনেমার প্রচার শুরু

শুভেচ্ছাদূত হলেন চিত্রনায়িকা মুনমুন

প্রথম প্রযোজিত সিনেমা ‘প্রেশার কুকার’ তারেক মাসুদকে উৎসর্গ করলেন রাফী

সমালোচনার ব্যাখ্যা দিল মানস ও সার্টিফিকেশন বোর্ড

শুটিং শুরু করলেন তানভীর মোকাম্মেল

সিনেপ্লেক্সে আজ মুক্তি পাচ্ছে ভৌতিক সিনেমা ‘স্ক্রিম ৭’

মুক্তির তালিকায় যেসব সিনেমা ও সিরিজ

কলকাতায় যেমন চলছে শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার শুটিং

পিলখানা ট্র্যাজেডি নিয়ে সিনেমা বানাবেন খিজির হায়াত

মোশাররফ-চঞ্চলকে নিয়ে সিনেমা বানাতে চান ব্রাত্য বসু