হোম > বিনোদন > সিনেমা

শিশুতোষ সিনেমা: রোমাঞ্চকর অভিযানের গল্পে ‘গুপ্তধনের খোঁজে’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘গুপ্তধনের খোঁজে’ সিনেমার দৃশ্য । ছবি: নির্মাতার সৌজন্যে

‘ইতি চিত্রা’ ও ‘বিশ্বাস করেন ভাই’-এর পর এবার শিশুতোষ সিনেমা নিয়ে আসছেন পরিচালক রাইসুল ইসলাম অনিক। সিনেমার নাম ‘গুপ্তধনের খোঁজে’। এতে থাকবে রহস্য, ইতিহাস, বন্ধুত্ব, সাহসিকতা আর রোমাঞ্চকর অভিযান। প্রযোজনা করেছেন মডেল-অভিনেতা অন্তু করিম। গল্পও লিখেছেন তিনি। চিত্রনাট্য করেছেন নিজাম ইউ খান, রাইসুল ইসলাম অনিক ও রাসিদুর রহমান।

এক রহস্যময় গুপ্তধনের সন্ধানকে কেন্দ্র করে গুপ্তধনের খোঁজে সিনেমার গল্প। ইতিহাসের সূত্র ধরে একদল কিশোর-কিশোরী নেমে পড়ে এক ভয়ংকর ও রোমাঞ্চকর অভিযানে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ওমর তন্ময় ফিয়ান, সৌহার্দ্য চৌধুরী, যায়ান মুহাম্মদ রুয়াইফি, তাহানি শামস নাওমি, ইরফান রহমান, সাইফ খান, নুসরাত আফরিন ইয়ুমনা, মনিরুল ইসলাম, নিশক তারেক আজিজ, রুহনাজ নাওয়ার কাশফি প্রমুখ।

পরিচালক অনিক জানান, রহস্যময় মানচিত্র, অজানা সংকেত, হারিয়ে যাওয়া ইতিহাস এবং বিপজ্জনক অভিযানের মধ্য দিয়ে এগিয়ে যাবে সিনেমাটির কাহিনি। পরিচালক বলেন, ‘বাংলাদেশের শিশু-কিশোর দর্শকদের জন্য মানসম্মত অ্যাডভেঞ্চারধর্মী চলচ্চিত্র খুব কম নির্মিত হয়। সেই জায়গা থেকেই গুপ্তধনের খোঁজে নির্মাণের উদ্যোগ। আমরা এমন একটি শিশুতোষ চলচ্চিত্র নির্মাণের চেষ্টা করেছি যেখানে শুধু বিনোদন নয়, বরং শিশুদের কল্পনাশক্তি, সাহসিকতা, ইতিহাস সম্পর্কে আগ্রহ এবং বন্ধুত্বের মূল্যবোধ ফুটে উঠবে।’

প্রযোজক অন্তু করিম বলেন, ‘বাংলাদেশে শিশুতোষ চলচ্চিত্রের বিশাল সম্ভাবনা রয়েছে। আমরা চাই নতুন প্রজন্ম বাংলা ভাষায় এমন গল্প দেখুক যা তাদের আনন্দ দেবে, ভাবাবে এবং অনুপ্রাণিত করবে। গুপ্তধনের খোঁজে সেই স্বপ্ন থেকেই নির্মিত।’

সিনেমাটি তৈরি হয়েছে পেন্টাগন ফিল্মসের ব্যানারে। সহপ্রযোজক হিসেবে যুক্ত রয়েছে এমএস মাল্টিমিডিয়া। গতকাল প্রকাশ পেয়েছে টিজার। শিগগিরই আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান।

ব্যাংকক যাচ্ছে ‘সোলজার’ টিম, এ বছরেই মুক্তি

জুলাইয়ে জয়ার আলোচিত সিনেমার সিকুয়েল

মুক্তি পাচ্ছে দেশ-বিদেশের নতুন দুই সিনেমা

আবার পাইরেসির শিকার শাকিবের সিনেমা

নিয়ামুল মুক্তার ‘পথ’ সিনেমার মুখ্য চরিত্রে নাট্যজন দুলাল

ফুটবল বিশ্বকাপের পর আসছে ‘শেকড়’

মুক্তির প্রস্তুতি নিচ্ছে ‘আবার হঠাৎ বৃষ্টি’

বাবুর কণ্ঠে মাস্তুল সিনেমার প্রমোশনাল গান ‘আমায় ভাসাইলি রে’

মেয়ের মা হয়েছেন বুবলী, সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করলেন নিজেই

ঈদের সিনেমার বিদেশযাত্রা শুরু