হোম > বিনোদন > সিনেমা

মুম্বাইয়ে মুখার্জি বাড়ির পূজায় চাঁদের হাট

কলকাতা ও পশ্চিমবঙ্গের বাইরে দিল্লি, মুম্বাইয়েও ধুমধাম করে হচ্ছে দুর্গাপূজা। মুম্বাইয়ের পূজার মধ্যে অন্যতম মুখার্জি বাড়ির পূজা। মুম্বাইয়ের জুহুতে মুখার্জি বাড়ির সদস্যদের প্রতিবছর এক ছাদের নিচে আনে দুর্গোৎসব। যেখানে প্রথম দিন থেকে পূজায় শামিল হন বলিউডের অনেক তারকা। 

মুখার্জিদের পূজার মূল আকর্ষণ দুই বোন রানি মুখার্জি ও কাজলের যুগল ছবি। সারা বছর কোথাও দেখা হোক বা না হোক, জুহুতে পূজায় এক ছাদের নিচে দুই বোনের দেখা হবেই। পূজায় সবাইকে একসঙ্গে পান কাজলের মা, একসময়ের বাংলা ও হিন্দি সিনেমার নায়িকা তনুজা। 

আজ শনিবার সপ্তমীর দুপুরে মুখার্জি বাড়ির পূজায় অনেকটা সময় কাটিয়েছেন রানি মুখার্জি। অতিথিদের সঙ্গে খোশমেজাজে গল্প করেছেন, প্রচুর সেলফিও তুলেছেন। আর গতকাল ষষ্ঠীর সন্ধ্যায় মুখার্জি বাড়ির পূজায় এসেছিলেন কাজলও। প্রতিমার সামনে বসে পূজার কাজেও হাত লাগান তিনি। 

মুখার্জি বাড়ির পূজায় প্রতিবারের মতো এবারও বসেছে চাঁদের হাট। কাজল–রানি ছাড়াও বলিউডের অনেক অভিনেতা–অভিনেত্রীরাও এসেছেন। সপ্তমীতে মুখার্জি বাড়িতে তারার মেলা। ইমতিয়াজ আলি, তানিশা, কপিল শর্মা শোয়ের সুমনসহ আরও অনেকের দেখা মিলল মুখার্জি বাড়ির পূজায়। 

মুখার্জি বাড়ির পূজা দেখতে এসে যেমন কাজল, রানি মুখার্জিকে দেখতে পাওয়া, তেমনই মুখার্জি বাড়ির পূজার আরেকটি বিশেষত্ব হলো, এখানেই পাওয়া যায় টুকরো বাংলা। বিভিন্ন ধরনের দোকান যেমন বসে, তেমনই খাওয়া–দাওয়ার বিশেষ আয়োজনও করা হয়। এ ছাড়া পূজার ‘ভোগ’ তো রয়েছেই। ফলে মুম্বাইয়ে প্রবাসী বাঙালিদের কাছে মুখার্জি বাড়ির পূজা অন্য এক আকর্ষণ।

নিশোর ‘দম’ সিনেমার প্রচার শুরু

শুভেচ্ছাদূত হলেন চিত্রনায়িকা মুনমুন

প্রথম প্রযোজিত সিনেমা ‘প্রেশার কুকার’ তারেক মাসুদকে উৎসর্গ করলেন রাফী

সমালোচনার ব্যাখ্যা দিল মানস ও সার্টিফিকেশন বোর্ড

শুটিং শুরু করলেন তানভীর মোকাম্মেল

সিনেপ্লেক্সে আজ মুক্তি পাচ্ছে ভৌতিক সিনেমা ‘স্ক্রিম ৭’

মুক্তির তালিকায় যেসব সিনেমা ও সিরিজ

কলকাতায় যেমন চলছে শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার শুটিং

পিলখানা ট্র্যাজেডি নিয়ে সিনেমা বানাবেন খিজির হায়াত

মোশাররফ-চঞ্চলকে নিয়ে সিনেমা বানাতে চান ব্রাত্য বসু