হোম > বিনোদন > সিনেমা

এ সপ্তাহের সিনেমা

জাপানি অ্যানিমে সিনেমার সঙ্গে মুক্তি পাচ্ছে দেশের ‘কন্যা’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘চেইনসো ম্যান-দ্য মুভি: রেজ আর্ক’-এর কোলাজ

গত মাসে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছিল জাপানি অ্যানিমে সিনেমা ‘ডেমন স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা-দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দর্শকপ্রিয় হয় সিনেমাটি। এবার দেশের সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে জাপানের আরও এক অ্যানিমে সিনেমা ‘চেইনসো ম্যান-দ্য মুভি: রেজ আর্ক’। পাশাপাশি মুক্তি পাচ্ছে দেশের সিনেমা ‘কন্যা’।

কন্যা

গ্রামীণ পটভূমিতে কন্যা নির্মাণ করেছেন রফিকুল ইসলাম খান। সিনেমাটি নিয়ে নির্মাতা বলেন, ‘কন্যা সম্পূর্ণ মৌলিক গল্পের সিনেমা। বাংলার অতি সাধারণ একটি পরিবারের গল্প। মানুষের বলতে না পারা কষ্টের গল্প। কন্যা ৬৮ হাজার গ্রামের মানুষের সিনেমা। সবাই হলে আসুন, কন্যা দেখুন। আশা করছি, নিরাশ হবেন না।’

কন্যা সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইরা শিকদার। তিনি বলেন, ‘দরিদ্র পরিবারের জীবনসংগ্রামের করুণ কাহিনি নিয়ে লেখা হয়েছে কন্যা সিনেমার গল্প। চেষ্টা করেছি নিজের সর্বোচ্চটা দিয়ে অভিনয় করার। অন্যরাও ভালো করেছেন। সবাই মিলে চেষ্টা করেছি একটি ভালো সিনেমা উপহার দেওয়ার।’

কন্যা সিনেমায় আরও অভিনয় করেছেন রাশেদ মোরশেদ, শামীম, কাজী হায়াৎ, রেবেকা রউফ, আরিয়ান শুভ প্রমুখ।

চেইনসো ম্যান-দ্য মুভি: রেজ আর্ক

এটি একটি ডার্ক ফ্যান্টাসি অ্যাকশন সিনেমা, যা তাতসুকি ফুজিমোটোর মাঙ্গা সিরিজ ‘চেইন ম্যান’-এর ওপর ভিত্তি করে নির্মিত। ভালোবাসা, বিশ্বাসঘাতকতা ও নিজের পরিচয় নিয়ে লড়াইয়ের গল্প দেখা যাবে চেইনসো ম্যান-দ্য মুভি: রেজ আর্কে। যেখানে একদিকে আছে মানবতা, অন্যদিকে দানবের জগৎ।

চলচ্চিত্রটি মূলত ডেনজি এবং তার জীবনের নতুন বিপর্যয় আর টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত। মাকিমার সঙ্গে ডেট করতে গিয়ে ক্যাফেতে রেজে নামের রহস্যময়ী এক মেয়ের দেখা পায় ডেনজি। রেজের সঙ্গে ডেনজির ঘনিষ্ঠতা বাড়ে, কিন্তু তাদের এই সম্পর্কের আড়ালে লুকিয়ে থাকে গভীর রহস্য আর বিশ্বাসঘাতকতার গল্প। প্রথম দিকে গল্পটা একটু রোমান্টিক ধাঁচে এগিয়ে যায়। ডেনজি স্বপ্ন দেখতে শুরু করে একটি সুন্দর স্বাভাবিক জীবনের। কিন্তু শেষ পর্যন্ত ঘটনা মোড় নেয় ভিন্ন দিকে।

গত ১৯ সেপ্টেম্বর জাপানে মুক্তি পেয়েছে এই সিনেমা। সেখানে এরই মধ্যে সাফল্যের মুখ দেখেছে সিনেমাটি। আন্তর্জাতিকভাবে এটি মুক্তি পেতে যাচ্ছে আজ। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে চেইনসো ম্যান-দ্য মুভি: রেজ আর্ক। সিনেমাটি পরিচালনা করেছেন তাতসুয়া ইয়োশিহারা।

ব্যাংকক যাচ্ছে ‘সোলজার’ টিম, এ বছরেই মুক্তি

জুলাইয়ে জয়ার আলোচিত সিনেমার সিকুয়েল

মুক্তি পাচ্ছে দেশ-বিদেশের নতুন দুই সিনেমা

আবার পাইরেসির শিকার শাকিবের সিনেমা

নিয়ামুল মুক্তার ‘পথ’ সিনেমার মুখ্য চরিত্রে নাট্যজন দুলাল

ফুটবল বিশ্বকাপের পর আসছে ‘শেকড়’

মুক্তির প্রস্তুতি নিচ্ছে ‘আবার হঠাৎ বৃষ্টি’

বাবুর কণ্ঠে মাস্তুল সিনেমার প্রমোশনাল গান ‘আমায় ভাসাইলি রে’

মেয়ের মা হয়েছেন বুবলী, সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করলেন নিজেই

ঈদের সিনেমার বিদেশযাত্রা শুরু