হোম > বিনোদন > সিনেমা

‘মোনা: জ্বীন-২’ সিনেমা প্রয়াত অভিনেতা আহমেদ রুবেলকে উৎসর্গ

আসন্ন ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমা ‘মোনা: জ্বীন-২’। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটিতে অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা আহমেদ রুবেল। অভিনেতার স্মৃতিতে সিনেমাটি উৎসর্গ করতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। এক ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছে জাজ মাল্টিমিডিয়া।

ফেসবুক পোস্টে জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল ভাই। উনি যে অত্যন্ত শক্তিশালী অভিনেতা ‘‘মোনা: জ্বীন-২’’ তেও এর স্বাক্ষর রেখে গেছেন। জাজ মাল্টিমিডিয়া সিনেমাটি শক্তিমান অভিনেতা আহমেদ রুবেল ভাইকে উৎসর্গ করেছে। জাজ মাল্টিমিডিয়া ও ‘‘মোনা: জ্বীন-২’’ পরিবার আহমেদ রুবেল ভাইয়ের জন্য দোয়া করছে যেন আল্লাহ তাঁকে জান্নাতবাসী করেন।

উল্লেখ্য, সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে সিনেমাটি চিত্রনাট্য। জামালপুরে এক বাড়িতে জিনের উৎপাত। ফলে বাড়ির মালিক নিজ বাড়ি ছেড়ে মাদ্রাসাকে ভাড়া দেন। কিন্তু মাদ্রাসার ছাত্র ও শিক্ষক জিনের উৎপাতে সেই বাড়ি ছেড়ে দেয়। জিন কেন উৎপাত করছে? সে কী চায়? সে কি কারও ক্ষতি করছে? এসব প্রশ্ন সামনে রেখে এগিয়েছে মোনার গল্প।

সিনেমাটিতে নামভূমিকায় অভিনয় করেছেন সুপ্রভাত। আহমেদ রুবেল ছাড়াও আরও অভিনয় করেছেন—তারিক আনাম খান, দীপা খন্দকার, আরিয়ানা, সাজ্জাদ হোসেন, সামিনা বাসার, শেহজাদ ওমর, রেবেকা, মাহমুদুল হাসান মিঠু, শামীম প্রমুখ।

নিশোর ‘দম’ সিনেমার প্রচার শুরু

শুভেচ্ছাদূত হলেন চিত্রনায়িকা মুনমুন

প্রথম প্রযোজিত সিনেমা ‘প্রেশার কুকার’ তারেক মাসুদকে উৎসর্গ করলেন রাফী

সমালোচনার ব্যাখ্যা দিল মানস ও সার্টিফিকেশন বোর্ড

শুটিং শুরু করলেন তানভীর মোকাম্মেল

সিনেপ্লেক্সে আজ মুক্তি পাচ্ছে ভৌতিক সিনেমা ‘স্ক্রিম ৭’

মুক্তির তালিকায় যেসব সিনেমা ও সিরিজ

কলকাতায় যেমন চলছে শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার শুটিং

পিলখানা ট্র্যাজেডি নিয়ে সিনেমা বানাবেন খিজির হায়াত

মোশাররফ-চঞ্চলকে নিয়ে সিনেমা বানাতে চান ব্রাত্য বসু