হোম > বিনোদন > সিনেমা

ডিপজলের সঙ্গে প্রথম

চিত্রনায়িকা আঁচল আবার ব্যস্ত হচ্ছেন। অনেক দিন নতুন সিনেমায় দেখা যায়নি আঁচলকে। তবে এ বছর কয়েকটি সিনেমা নিয়ে খবরের শিরোনামে আছেন তিনি। কয়েক দিন আগে শেষ করলেন ‘ঘর ভাঙা সংসার’-এর শুটিং। সিনেমাটি বানিয়েছেন মনতাজুর রহমান আকবর। এই নির্মাতার সঙ্গে এর আগে ‘আয়না’ ও ‘কাজের ছেলে’ সিনেমায় অভিনয় করলেও ডিপজলের সঙ্গে আঁচলের এই প্রথম। নতুন ছবিতে ডিপজলের নায়িকা তিনি।

কেমন অভিনয় করলেন আঁচল? ডিপজল বলছেন, ‘আঁচল ভালো অভিনেত্রী। কাজের ব্যাপারে খুবই সিরিয়াস। তাঁর সঙ্গে কাজ করে ভালো লেগেছে।’ নির্মাতা বলছেন, ‘আমার কাছ থেকে চরিত্রটির ব্যাপারে শোনার পর আর কিছু বলা লাগেনি আঁচলকে। নিজের মতো করে মেকআপ-গেটআপ ঠিক করেছে।’

‘ঘর ভাঙা সংসার’-এর শুটিং হয়েছে সাভারে। গত ১৬ জুন থেকে শুরু হয়েছিল শুটিং। একটানা কাজ চলেছে লকডাউনের আগের দিন পর্যন্ত। সব কাজ শেষ হলেও বাকি আছে মাত্র একটি গান।

ডিপজলের সঙ্গে প্রথম কাজ। কেমন ছিল অভিজ্ঞতা? আঁচল বলছেন, ‘সিনেমার প্রতি তাঁর যে আন্তরিকতা, এটা আমাকে মুগ্ধ করেছে। শুটিং হয়েছে প্রতিদিন দুই শিফটে। দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলত শুটিং। পুরোটা সময় ডিপজল ভাই আমাকে নানাভাবে পরামর্শ দিয়েছেন।’

ব্যাংকক যাচ্ছে ‘সোলজার’ টিম, এ বছরেই মুক্তি

জুলাইয়ে জয়ার আলোচিত সিনেমার সিকুয়েল

মুক্তি পাচ্ছে দেশ-বিদেশের নতুন দুই সিনেমা

আবার পাইরেসির শিকার শাকিবের সিনেমা

নিয়ামুল মুক্তার ‘পথ’ সিনেমার মুখ্য চরিত্রে নাট্যজন দুলাল

ফুটবল বিশ্বকাপের পর আসছে ‘শেকড়’

মুক্তির প্রস্তুতি নিচ্ছে ‘আবার হঠাৎ বৃষ্টি’

বাবুর কণ্ঠে মাস্তুল সিনেমার প্রমোশনাল গান ‘আমায় ভাসাইলি রে’

মেয়ের মা হয়েছেন বুবলী, সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করলেন নিজেই

ঈদের সিনেমার বিদেশযাত্রা শুরু