হোম > বিনোদন > সিনেমা

মেকআপ ছাড়া চেহারায় ট্রলের শিকার শুভশ্রী

সম্প্রতি কোনো রকম মেকআপ ছাড়াই ইনস্টাগ্রামে একটি মজার রিল ভিডিও শেয়ার করে ট্রলের শিকার হয়েছেন টালিউডের দর্শকপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেই ভিডিওতে তিনি দেখান প্রিয় বন্ধু ফোন না তুললে ঠিক কী করা উচিত। আর এতে অভিনয় করেছিলেন অভিনেত্রী নিজেই।

সেই ভিডিওটি অনুরাগীদের মনে ধরে। পোস্টের মন্তব্যে অভিনেত্রীকে সে কথা জানিয়েছেন অনেকে। ভিডিওতে শুভশ্রী হাজির হয়েছিলেন সাদা রঙের একটি স্যাটিনের শার্টে। তাঁর ঠোঁটে ছিল লিপস্টিক। তবে মুখে কোনো রকম মেকআপ ছাড়াই হাজির হয়েছিলেন এই অভিনেত্রী। এত দূর পর্যন্ত সবকিছুই ঠিক ছিল। কিন্তু বিপত্তি হয় অন্য জায়গায়। নেটিজেনদের একাংশ শুভশ্রীর মেকআপহীন চেহারা নিয়ে কটাক্ষ শুরু করে।
 
একজন মন্তব্যে লেখেন, ‌‘প্লাস্টিক সার্জারিটা এতটাই খারাপ হয়েছে। মনে হচ্ছে যেন মুখ থেকে প্লাস্টিক গলে গলে পড়ছে।’ আফসোসের সুরে এক অনুরাগী লিখেছেন, ‘পরিণীতায় অভিনয় করার সময়ে অনেক বেশি সুন্দর ছিলেন আপনি।’ 

তবে মেকআপ ছাড়া জনসমক্ষে আসায় বেশির ভাগ অনুরাগীর প্রশংসাও কুড়িয়েছেন শুভশ্রী। যদিও শুভশ্রীর এসব ট্রল-কটাক্ষ নিয়ে কোনো মাথাব্যথা নেই। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, ‘আগে খারাপ লাগত, এখন যারা ট্রল করে, তারা আমার কাছে অদৃশ্য।’

সম্প্রতি ‘ইন্দুবালা ভাতের হোটেল’ ওয়েব সিরিজে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন শুভশ্রী। সে জন্য দর্শকের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুল করেননি তিনি।

ব্যাংকক যাচ্ছে ‘সোলজার’ টিম, এ বছরেই মুক্তি

জুলাইয়ে জয়ার আলোচিত সিনেমার সিকুয়েল

মুক্তি পাচ্ছে দেশ-বিদেশের নতুন দুই সিনেমা

আবার পাইরেসির শিকার শাকিবের সিনেমা

নিয়ামুল মুক্তার ‘পথ’ সিনেমার মুখ্য চরিত্রে নাট্যজন দুলাল

ফুটবল বিশ্বকাপের পর আসছে ‘শেকড়’

মুক্তির প্রস্তুতি নিচ্ছে ‘আবার হঠাৎ বৃষ্টি’

বাবুর কণ্ঠে মাস্তুল সিনেমার প্রমোশনাল গান ‘আমায় ভাসাইলি রে’

মেয়ের মা হয়েছেন বুবলী, সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করলেন নিজেই

ঈদের সিনেমার বিদেশযাত্রা শুরু