হোম > বিনোদন > সিনেমা

সন্ধ্যায় শপিং মল বন্ধ হলেও খোলা থাকবে সিনেমা হল

বিনোদন প্রতিবেদক, ঢাকা

নারায়ণগঞ্জের স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা। ছবি: সংগৃহীত

ঈদ শেষে আবারও বিদ্যুৎ সাশ্রয়ের উদ্দেশ্যে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার পর থেকে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। ১ জুন থেকে এই কার্যক্রম শুরু হলেও এবার এর আওতার বাইরে থাকছে সিনেপ্লেক্স ও সিনেমা হলগুলো। ফলে শপিং মল বন্ধ হয়ে গেলেও সন্ধ্যার পর সব ধরনের প্রেক্ষাগৃহে সিনেমা দেখার সুযোগ পাবেন দর্শকেরা।

জ্বালানিসংকট মোকাবিলায় গত এপ্রিলে সন্ধ্যার পর শপিং মল, মার্কেট ও দোকান বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল সরকার। সে সময় সিঙ্গেল স্ক্রিন চালু থাকলেও সরকারি নির্দেশনা মেনে সন্ধ্যার পর বন্ধ রাখা হয় সিনেপ্লেক্সগুলো। ফলে বিপাকে পড়েন রোজার ঈদে মুক্তি পাওয়া সিনেমার নির্মাতারা। এক যৌথ বিবৃতিতে সরকারের সিদ্ধান্তের প্রতি সম্মান জানালেও এর প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন নির্মাতা ও প্রযোজকেরা। সিনেমা হলকে সাধারণ দোকানের আওতামুক্ত রেখে, মার্কেট বন্ধ থাকলেও আগের মতো প্রদর্শনী চালু রাখার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছিলেন তাঁরা। তবে কাজ হয়নি তাতে।

কোরবানির ঈদের আগে ব্যবসা-বাণিজ্যের সুবিধার্থে রাত ১০টা পর্যন্ত শপিং মল, মার্কেটসহ সব ধরনের দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্তের সুবাদে আবার সন্ধ্যার পর প্রদর্শনী চালু করে সিনেপ্লেক্সগুলো। ঈদ শেষে এবার শপিং মল বন্ধের নির্দেশনার মধ্যে হল চালু থাকার সিদ্ধান্ত আসায় যেন হাঁফ ছেড়ে বাঁচলেন কোরবানির ঈদে মুক্তি পাওয়া আট সিনেমার নির্মাতা ও প্রযোজকেরা।

চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, ‘আমরা ঈদের আগেই তথ্য মন্ত্রণালয়ে আবেদন করেছিলাম, যাতে শপিং মল বন্ধের এ সিদ্ধান্তের আওতার বাইরে থাকে সিনেমা হল ও সিনেপ্লেক্সগুলো। মন্ত্রণালয় আমাদের ফিরতি চিঠিতে বিষয়টি অনুমোদন করেছে। ফলে যেসব সিনেমা হলের সঙ্গে শপিং মল আছে, সেসব হলের দর্শকদেরও আর দুশ্চিন্তার কিছু নেই।’

জুলাইয়ে জয়ার আলোচিত সিনেমার সিকুয়েল

মুক্তি পাচ্ছে দেশ-বিদেশের নতুন দুই সিনেমা

আবার পাইরেসির শিকার শাকিবের সিনেমা

নিয়ামুল মুক্তার ‘পথ’ সিনেমার মুখ্য চরিত্রে নাট্যজন দুলাল

ফুটবল বিশ্বকাপের পর আসছে ‘শেকড়’

মুক্তির প্রস্তুতি নিচ্ছে ‘আবার হঠাৎ বৃষ্টি’

বাবুর কণ্ঠে মাস্তুল সিনেমার প্রমোশনাল গান ‘আমায় ভাসাইলি রে’

মেয়ের মা হয়েছেন বুবলী, সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করলেন নিজেই

ঈদের সিনেমার বিদেশযাত্রা শুরু

মন্টেনিগ্রো চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় ‘নিশি’