হোম > বিনোদন > সিনেমা

শ্রাবন্তীর নামে তারার নাম

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জন্মদিন ছিল গত ১৩ আগস্ট। জীবনের নতুন বছরে পা রেখে এবার এক অভিনব উপহার পেলেন অভিনেত্রী। নিজের নামে শ্রাবন্তী কিনে ফেললেন একটি তারা।

কথাটি জানিয়েছেন শ্রাবন্তী নিজেই। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘এবার থেকে লিও নক্ষত্রপুঞ্জে একটি তারা আমার নামেও থাকছে। আন্তর্জাতিক স্টার ডিরেক্টিরিতে শ্রাবন্তী নামে এটির নাম নথিভুক্ত করা হলো।’

তবে শুধু কথা নয়, নিজের নামে তারার নামকরণের প্রমাণ হিসাবে সার্টিফিকেটও অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

প্রিয় অভিনেত্রীর এই খবরে খুশি অনুরাগীরা। শুভেচ্ছা জানিয়েছেন শ্রাবন্তীর সহকর্মীরাও।

তবে শ্রাবন্তী নিজেই নিজেকে এই উপহার দিলেন নাকি অন্য কেউ তার নামে তারার নাম রাখলেন, তা এখনো পর্যন্ত জানা যায়নি। এ নিয়ে কোনও মন্তব্যও করেননি এই অভিনেত্রী।

বর্তমানে ‘ড্যান্স বাংলা ড্যান্স’-এর বিচারক হিসেবে দেখা যাচ্ছে শ্রাবন্তীকে। এ ছাড়া শুভ্রজিৎ মৈত্রর ‘দেবী চৌধুরানি’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। সম্প্রতি জিতু কমলের সঙ্গে ‘বাবুসোনা’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি।

ব্যাংকক যাচ্ছে ‘সোলজার’ টিম, এ বছরেই মুক্তি

জুলাইয়ে জয়ার আলোচিত সিনেমার সিকুয়েল

মুক্তি পাচ্ছে দেশ-বিদেশের নতুন দুই সিনেমা

আবার পাইরেসির শিকার শাকিবের সিনেমা

নিয়ামুল মুক্তার ‘পথ’ সিনেমার মুখ্য চরিত্রে নাট্যজন দুলাল

ফুটবল বিশ্বকাপের পর আসছে ‘শেকড়’

মুক্তির প্রস্তুতি নিচ্ছে ‘আবার হঠাৎ বৃষ্টি’

বাবুর কণ্ঠে মাস্তুল সিনেমার প্রমোশনাল গান ‘আমায় ভাসাইলি রে’

মেয়ের মা হয়েছেন বুবলী, সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করলেন নিজেই

ঈদের সিনেমার বিদেশযাত্রা শুরু