হোম > বিনোদন > সিনেমা

নায়ক সোহেল রানার অবস্থা সংকটাপন্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘ঢাকাই সিনেমার ড্যাশিং হিরো’ সোহেল রানা সিসিইউতে। তিনি করোনায় আক্রান্ত হয়ে সম্প্রতি হাসপাতালে ভর্তি হন। অবস্থা সংকটাপন্ন হওয়ায় এই বীর মুক্তিযোদ্ধাকে সিসিইউতে নেওয়া হয়েছে। সোহেল রানার ছেলে মাশরুর পারভেজ এই তথ্য নিশ্চিত করেছেন।

সোহেল রানার ছোট ভাই রুবেল জানান, বেলা একটার সময় তাঁকে সিসিইউতে নেওয়া হয়। অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন। চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। তাঁর ফুসফুস ৭০ ভাগ আক্রান্ত হয়েছে।

কয়েক দিন ধরে জ্বর ও কাশিতে ভুগছিলেন সোহেল রানা। এরপর চিকিৎসকের পরামর্শে হাসপাতালে গিয়ে পরীক্ষা করান। জানতে পারেন, তিনি করোনা পজিটিভ। ২৫ ডিসেম্বর রাতে তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ ছবির প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন সোহেল রানা। তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন; ২০১৯ সালে তাঁকে আজীবন সম্মাননা দিয়েছে সরকার। অভিনয় ও প্রযোজনার বাইরে তিনি একজন পরিচালকও।

চলচ্চিত্র জগতের বাইরে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন সোহেল রানা; এইচ এম এরশাদের মৃত্যুর পর চলতি বছরের অক্টোবরে তিনি পদত্যাগ করেন।

ব্যাংকক যাচ্ছে ‘সোলজার’ টিম, এ বছরেই মুক্তি

জুলাইয়ে জয়ার আলোচিত সিনেমার সিকুয়েল

মুক্তি পাচ্ছে দেশ-বিদেশের নতুন দুই সিনেমা

আবার পাইরেসির শিকার শাকিবের সিনেমা

নিয়ামুল মুক্তার ‘পথ’ সিনেমার মুখ্য চরিত্রে নাট্যজন দুলাল

ফুটবল বিশ্বকাপের পর আসছে ‘শেকড়’

মুক্তির প্রস্তুতি নিচ্ছে ‘আবার হঠাৎ বৃষ্টি’

বাবুর কণ্ঠে মাস্তুল সিনেমার প্রমোশনাল গান ‘আমায় ভাসাইলি রে’

মেয়ের মা হয়েছেন বুবলী, সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করলেন নিজেই

ঈদের সিনেমার বিদেশযাত্রা শুরু