হোম > বিনোদন > বলিউড

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন এ আর রাহমান

বিনোদন ডেস্ক

এ আর রাহমান। ছবি: সংগৃহীত

হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন ভারতীয় সংগীত পরিচালক এ আর রাহমান। এ আর রাহমানের ছেলে এ আর আমিন জানান, তাঁর বাবা এখন ভালো আছেন।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে বুকে ব্যথা নিয়ে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি হন এ আর রাহমান। জানা যায়, ডিহাইড্রেশনের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। শনিবার রাতে লন্ডন থেকে চেন্নাই ফিরেছেন এ আর রাহমান। তখনই অস্বস্তির কথা জানাচ্ছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, রোজা রেখে দীর্ঘ পথযাত্রার ধকলে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাঁকে।

এ আর রাহমানের শারীরিক অবস্থার আপডেট জানিয়ে তাঁর ছেলে এ আর আমিন ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘আমাদের সকল প্রিয় ভক্ত, পরিবার এবং শুভাকাঙ্ক্ষী, আপনাদের ভালোবাসা, প্রার্থনা এবং সমর্থনের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমার বাবা ডিহাইড্রেশনের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাই আমরা কিছু নিয়মিত পরীক্ষা করিয়েছি। তবে তিনি এখন ভালো আছেন।’

দক্ষিণ ভারতের গণমাধ্যম নিউজ তামিলকে এ আর রাহমানের বোন ফাতিমা বলেন, ‘বিভিন্ন কনসার্টের কারণে এ আর রাহমান ভীষণ ক্লান্ত ছিল। তাই চিকিৎসকদের কাছে নিয়ে যাওয়া হয়। এখন তাঁর অবস্থা স্থিতিশীল। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।’

আমিরের অনুষ্ঠানে ভাইরাল সালমানের নতুন লুক

আর ডি বর্মনের বায়োপিকে ফারহান আখতার

আলফার টিজারে বিধ্বংসীরূপে আলিয়া

কলেজে প্রতিপক্ষের ছাত্রনেতারা তুলে নিয়ে গিয়েছিল, ইমতিয়াজ আলী জানালেন সেই অভিজ্ঞতা

নার্সদের পক্ষে আওয়াজ তুললেন কঙ্গনা

‘পেড্ডি’ সিনেমায় জাহ্নবী অভিনীত চরিত্র নিয়ে বিতর্ক: ক্ষমা চাইলেন নির্মাতা, বদলে যাচ্ছে দৃশ্য

সালমানের জীবনের বিতর্কিত অধ্যায় নিয়ে সিনেমা, আইনি নোটিশ পাঠালেন অভিনেতা

হিজাব পরায় কট্টরপন্থীদের কটাক্ষের মুখে অঙ্কিতা লোখান্ডে

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে এগিয়ে এলেন সালমান খান

বলিউডে নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে যা বললেন রণবীর সিং