হোম > বিনোদন > বলিউড

‘কাভি খুশি কাভি গাম’-এর সিকুয়েলের গুঞ্জন উড়িয়ে দিলেন করণ জোহর

বিনোদন ডেস্ক

‘কাভি খুশি কাভি গাম’ সিনেমায় কাজল ও শাহরখ খান। ছবি: সংগৃহীত

এ বছরের শুরুতে গুঞ্জন শোনা গিয়েছিল ২৫ বছর পর তৈরি হচ্ছে ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমার সিকুয়েল। এমন খবর ছড়িয়ে পড়ার পর থেকে দর্শকের মধ্যে তৈরি হয় উত্তেজনা। তবে নির্মাতা করণ জোহর ছিলেন চুপ। অবশেষে নিরবতা ভেঙে কাভি খুশি কাভি গাম সিনেমার সিকুয়েল নিয়ে কথা বললেন তিনি। জানালেন কাভি খুশি কাভি গাম ২ নির্মাণের কোনো পরিকল্পনা নেই তাঁর।

কাভি খুশি কাভি গাম ২ সিনেমা নির্মাণের সব গুঞ্জন উড়িয়ে দিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে করণ জোহর বলেন, ‘এই খবর একদমই ভুল। কাভি খুশি কাভি গম-এর কোনো সিকুয়েল হচ্ছে না।’

করণ জোহর আরও বলেন, ‘এই সিনেমাটি শুধু একটি সিনেমা নয়, দর্শকদের কাছে আবেগের বিষয়। তাই এই গল্পকে আবার নতুন করে তৈরি করার কথা ভাবছি না। এই সিনেমার সঙ্গে মানুষের যে স্মৃতি জড়িয়ে রয়েছে, তা ভাঙতে চাই না। অনেক সময় পুরনো হিট সিনেমার সিক্যুয়েল বানাতে গিয়ে সেই আগের ম্যাজিক আর থাকে না। তাই আমার মনে হয় এই ক্লাসিক সিনেমাটিকে যেমন আছে তেমনই রেখে দেওয়াই ভাল।’

বলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমা কাভি খুশি কাভি গাম। ২০০১ সালে মুক্তি পাওয়া এই সিনেমায় ছিল তারকা সমাবেশ। অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, কাজল, হৃতিক রোশন, কারিনা কাপুর—একাধিক তারকার উপস্থিতি সমৃদ্ধ করেছিল এ সিনেমাকে।

মুক্তির পর পারিবারিক রোমান্টিক ঘরানার এই সিনেমা সেই সময় সাড়া ফেলে দিয়েছিল বলিউডে। পরিবার, আবেগ ও সম্পর্কের গল্প বলে দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছিল। বক্স অফিসেও তৈরি হয়েছিল বহু রেকর্ড। এত বছর পরেও কাভি খুশি কাভি গাম সিনেমার গান, সংলাপ ও চরিত্রগুলো মনে রেখেছে দর্শক।

আমিরের অনুষ্ঠানে ভাইরাল সালমানের নতুন লুক

আর ডি বর্মনের বায়োপিকে ফারহান আখতার

আলফার টিজারে বিধ্বংসীরূপে আলিয়া

কলেজে প্রতিপক্ষের ছাত্রনেতারা তুলে নিয়ে গিয়েছিল, ইমতিয়াজ আলী জানালেন সেই অভিজ্ঞতা

নার্সদের পক্ষে আওয়াজ তুললেন কঙ্গনা

‘পেড্ডি’ সিনেমায় জাহ্নবী অভিনীত চরিত্র নিয়ে বিতর্ক: ক্ষমা চাইলেন নির্মাতা, বদলে যাচ্ছে দৃশ্য

সালমানের জীবনের বিতর্কিত অধ্যায় নিয়ে সিনেমা, আইনি নোটিশ পাঠালেন অভিনেতা

হিজাব পরায় কট্টরপন্থীদের কটাক্ষের মুখে অঙ্কিতা লোখান্ডে

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে এগিয়ে এলেন সালমান খান

বলিউডে নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে যা বললেন রণবীর সিং