হোম > বিনোদন > বলিউড

বিচ্ছেদের গুজব উড়িয়ে দিলেন প্রিয়াংকা

ইনস্টাগ্রামে শুধু পদবি বদলেছিলেন। তাতেই এত কাণ্ড ঘটে যাবে, ভুলেও আঁচ করতে পারেননি প্রিয়াংকা চোপড়া। যদি বুঝতেন তাহলে হয়তো নিজের নামের পাশ থেকে জোনাস শব্দটা সরাতেনই না।

সোমবার রাতে হঠাৎ রটে গিয়েছিল, প্রিয়াংকার নাকি ঘর ভাঙছে! জীবনসঙ্গী নিক জোনাসকে ডিভোর্স দিতে চলেছেন, এমন গুঞ্জন ছড়িয়ে পড়তে সময় লাগেনি।

আগ বাড়িয়ে অনেকে এটাও বলছিলেন, দীর্ঘদিন ধরে অশান্তির জন্যই নাকি প্রিয়াংকা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন!

ঘটনার সূত্রপাত প্রিয়াংকার ইনস্টাগ্রাম প্রোফাইল। সেখানে আগে তাঁর নামের পদবী লেখা ছিল ‘প্রিয়াংকা জোনাস’। সম্প্রতি ‘জোনাস’ সরিয়ে ফিরেছেন আগের পদবি ‘চোপড়া’য়। আর তাতেই এত কাণ্ড!

ঘটনা গড়িয়েছে প্রিয়াংকার ঘর পর্যন্ত। বিচ্ছেদের খবর রটতেই অভিনেত্রীর মা মধু চোপড়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এ খবর একেবারেই মিথ্যে। প্রিয়াংকা ও নিক সুখেই আছেন।

এবার প্রিয়াংকা নিজেই দিলেন সুখের সংসারের প্রমাণ। ইনস্টাগ্রামে নিক জোনাসকে লিখে পাঠালেন ভালবাসার বার্তা।

সম্প্রতি নিক জোনাস তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে শরীরচর্চার ভিডিও আপলোড করেছেন। সেই ভিডিওর কমেন্ট বক্সে প্রিয়াংকা লিখেছেন, ‘তোমার বাহুডোরেই আমি মরতে চাই!’

হয়তো কমেন্টটি প্রিয়াংকা ইচ্ছা করেই লিখেছেন এতসব গুঞ্জনের জবাব দিতে। যে উদ্দেশেই হোক, এই কমেন্ট নিন্দুকদের মুখ একেবারে বন্ধ করে দিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই।

২০১৮ সালের ডিসেম্বরে নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াংকা চোপড়া। তিনি এখন ব্যস্ত আছেন ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশন’ ছবির প্রচারে। আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।

আর ডি বর্মনের বায়োপিকে ফারহান আখতার

আলফার টিজারে বিধ্বংসীরূপে আলিয়া

কলেজে প্রতিপক্ষের ছাত্রনেতারা তুলে নিয়ে গিয়েছিল, ইমতিয়াজ আলী জানালেন সেই অভিজ্ঞতা

নার্সদের পক্ষে আওয়াজ তুললেন কঙ্গনা

‘পেড্ডি’ সিনেমায় জাহ্নবী অভিনীত চরিত্র নিয়ে বিতর্ক: ক্ষমা চাইলেন নির্মাতা, বদলে যাচ্ছে দৃশ্য

সালমানের জীবনের বিতর্কিত অধ্যায় নিয়ে সিনেমা, আইনি নোটিশ পাঠালেন অভিনেতা

হিজাব পরায় কট্টরপন্থীদের কটাক্ষের মুখে অঙ্কিতা লোখান্ডে

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে এগিয়ে এলেন সালমান খান

বলিউডে নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে যা বললেন রণবীর সিং

ব্রাহ্মণ সম্প্রদায়কে ‘অপমান’: পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা