হোম > বিনোদন > বলিউড

বছর শেষে বিয়ে করছেন হুমা কুরেশি

বিনোদন ডেস্ক

রচিত সিং ও হুমা কুরেশি। ছবি: সংগৃহীত

রচিত সিংয়ের সঙ্গে হুমা কুরেশির সম্পর্কের গুঞ্জন অনেক দিনের। কয়েক বছর ধরে প্রেম করলেও নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনেননি তাঁরা। মাঝে মাঝে বলিউডের বিভিন্ন পার্টি ও সিনেমার প্রিমিয়ারে একসঙ্গে দেখা গেলেও ব্যক্তিগত জীবন নিয়ে সব সময়ই সতর্ক ছিলেন রচিত-হুমা। সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে বাগদান সেরেছেন তাঁরা, গত বছর এমন খবর দিয়েছিল হিন্দুস্তান টাইমস। সংবাদমাধ্যমটি গতকাল জানিয়েছে, শিগগিরই জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন এই জুটি।

২০২৬ সালের অক্টোবরের শেষ কিংবা নভেম্বরের শুরুতে বিয়ের পরিকল্পনা করছেন হুমা ও রচিত। এরই মধ্যে শুরু হয়ে গেছে প্রস্তুতি। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানিয়েছে, হুমা বরাবরই নিজের ব্যক্তিগত উদ্‌যাপন ব্যক্তিগত পরিসরেই করতে পছন্দ করেন। বিয়েটাও ঘরোয়া আয়োজনে করবেন অভিনেত্রী। তাঁদের বিয়েতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরাই থাকবেন। পরে মুম্বাইয়ে একটি বড়সড় রিসেপশন পার্টির আয়োজন করা হতে পারে।

উত্তর প্রদেশের বারাণসীতে জন্ম রচিতের। এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার গড়ার উদ্দেশ্যে ২০১৬ সালে মুম্বাই পাড়ি দেন। শুরুতে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও পরে তিনি অভিনয়ে মন দেন। অ্যাকটিং কোচ হিসেবেও কাজ করেন রচিত। আলিয়া ভাট, রণবীর সিং, ভিকি কৌশল, বরুণ ধাওয়ানসহ একাধিক তারকার সঙ্গে কাজ করেছেন তিনি। আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানার ‘থাম্মা’ সিনেমায় দেখা গেছে রচিতকে। রাভিনা ট্যান্ডনের সঙ্গে অভিনয় করেছেন ‘কারমা কলিং’ সিরিজে।

রচিত সিংয়ের আগে পরিচালক মুদাসসার আজিজের সঙ্গে প্রেম করতেন হুমা কুরেশি। তিন বছরের সম্পর্কের পর ২০২২ সালে আলাদা হয়ে যান তাঁরা।

আর ডি বর্মনের বায়োপিকে ফারহান আখতার

আলফার টিজারে বিধ্বংসীরূপে আলিয়া

কলেজে প্রতিপক্ষের ছাত্রনেতারা তুলে নিয়ে গিয়েছিল, ইমতিয়াজ আলী জানালেন সেই অভিজ্ঞতা

নার্সদের পক্ষে আওয়াজ তুললেন কঙ্গনা

‘পেড্ডি’ সিনেমায় জাহ্নবী অভিনীত চরিত্র নিয়ে বিতর্ক: ক্ষমা চাইলেন নির্মাতা, বদলে যাচ্ছে দৃশ্য

সালমানের জীবনের বিতর্কিত অধ্যায় নিয়ে সিনেমা, আইনি নোটিশ পাঠালেন অভিনেতা

হিজাব পরায় কট্টরপন্থীদের কটাক্ষের মুখে অঙ্কিতা লোখান্ডে

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে এগিয়ে এলেন সালমান খান

বলিউডে নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে যা বললেন রণবীর সিং

ব্রাহ্মণ সম্প্রদায়কে ‘অপমান’: পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা