হোম > বিনোদন > বলিউড

ভোর থেকে হলের সামনে দীর্ঘ সারি, কেমন চলছে শাহরুখের ‘ডানকি’ 

চলতি বছরের তৃতীয় সিনেমা, ‘ডানকি’ নিয়ে আজ ২১ ডিসেম্বর হাজির বলিউড বাদশাহ শাহরুখ খান। গতকাল রাত থেকেই ভক্তদের উন্মাদনা ছিল দেখার মতো। ‘পাঠান’ আর ‘জওয়ানের’ মতো মাঝরাত থেকেই রাস্তায় ভক্তরা, ভোর থেকেই সিনেমা হলের সামনে দীর্ঘ সারি।

মুম্বাইয়ের গেইটি গ্যালাক্সি যেন শাহরুখের জন্য আশীর্বাদ, সেই সিঙ্গেল স্ক্রিন থিয়েটারে একটানা দু’দশক ধরে চলেছে শাহরুখের ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। আর সেই প্রেক্ষাগৃহেই ‘ডানকি’র ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে গিয়ে ভক্তদের উচ্ছ্বাস যেন কিছুতেই বাঁধ মানছে না।

গেইটি গ্যালাক্সিতে ভোর ৫টা ৫৫ থেকে প্রথম শো। শাহরুখ খানের ভক্তদের ক্যামেরাবন্দী মুহূর্ত নেটপাড়ায় হয়েছে ভাইরাল। হলের সামনে বলিউড বাদশাহর বিশাল কাটআউটের সামনে ঢোল-তাসার তালে নাচের পাশাপাশি আতশবাজি পুড়িয়েছেন অনুরাগীরা।

এক্সে শেয়ার করা হয়েছে শাহরুখের কাট আউটের সামনে উদ্‌যাপনের ছবি। ক্যাপশনে লেখা হয়েছে, ‘ভোর ৫.১৫। শীতের কনকনে ঠান্ডা। যদিও তা শাহরুখ ভক্তদের আটকাতে পারেনি ডানকি উদ্‌যাপনের থেকে। একই চিত্র ছিল পাঠান আর জওয়ানের সময়তেও। আর ‘‘ডানকি’’র রিভিউ নিয়ে বলব, শাহরুখ আর রাজকুমার হিরানির ক্যারিয়ারের সেরা সিনেমা এটা।’

এদিকে সকাল হতে না হতেই এক্সে ট্রেডিংয়ে রয়েছে ‘ডানকি’। সিনেমা হলে বসেই রিভিউ দিতে শুরু করেছেন শাহরুখের ভক্তরা।

উল্লেখ্য, উল্লেখ্য, রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’ সিনেমায় শাহরুখ অভিনয় করেছেন হার্ডি চরিত্রে। হার্ডি ও তার চার বন্ধুর গল্পে এগিয়েছে ‘ডানকির’র গল্প। স্বপ্নপূরণের জন্য যারা যেকোনো মূল্যে যেতে চায় লন্ডনে। এই সিনেমায় শাহরুখের সহশিল্পী হিসেবে রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি প্রমুখ।

আমিরের অনুষ্ঠানে ভাইরাল সালমানের নতুন লুক

আর ডি বর্মনের বায়োপিকে ফারহান আখতার

আলফার টিজারে বিধ্বংসীরূপে আলিয়া

কলেজে প্রতিপক্ষের ছাত্রনেতারা তুলে নিয়ে গিয়েছিল, ইমতিয়াজ আলী জানালেন সেই অভিজ্ঞতা

নার্সদের পক্ষে আওয়াজ তুললেন কঙ্গনা

‘পেড্ডি’ সিনেমায় জাহ্নবী অভিনীত চরিত্র নিয়ে বিতর্ক: ক্ষমা চাইলেন নির্মাতা, বদলে যাচ্ছে দৃশ্য

সালমানের জীবনের বিতর্কিত অধ্যায় নিয়ে সিনেমা, আইনি নোটিশ পাঠালেন অভিনেতা

হিজাব পরায় কট্টরপন্থীদের কটাক্ষের মুখে অঙ্কিতা লোখান্ডে

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে এগিয়ে এলেন সালমান খান

বলিউডে নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে যা বললেন রণবীর সিং