হোম > বিনোদন > বলিউড

‘ধুরন্ধর ২’ সিনেমার টিজারে আরও ভয়ংকর রণবীর

বিনোদন ডেস্ক

‘ধুরন্ধর সিনেমায় রণবীর সিং’। ছবি: সংগৃহীত

মুক্তির পরপর জানা গিয়েছিল অল্প সময়ের ব্যবধানে আসবে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ সিনেমার দ্বিতীয় পর্ব। এবার প্রকাশ পেল ‘ধুরন্ধর ২’ সিনেমার টিজার। ১ মিনিটের টিজার ভিডিওতে রণবীরকে দেখা গেল আরও ভয়ংকর রূপে। এই পর্বের নাম রাখা হয়েছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। প্রথম পর্বের মতো এটিও পরিচালনা করেছেন আদিত্য ধর।

ধুরন্ধর যেখানে শেষ হয়েছে, সেখান থেকেই শুরু হবে সিক্যুয়লের কাহিনি। দ্বিতীয় অধ্যায়ের চিত্রনাট্য সাজানো হয়েছে রণবীর সিং অভিনীত চরিত্র হামজার প্রতিশোধের কাহিনি দিয়ে। টিজারের একদম শুরুতে দেখা যাচ্ছে রক্ত, ক্ষতবিক্ষত দেহ। বন্দুক দিয়ে কখনও কাউকে লক্ষ্য করে তো কখনও শূন্যে গুলি ছুড়ে কাঁপন ধরাচ্ছে পর্দার হামজা। গোটা টিজারে রণবীরের মারকাটারি অ্যাকশন দৃশ্যে আলাদা মাত্রা যোগ করেছে আবহসঙ্গীত।

প্রতিশোধ নেওয়ার কাহিনির পাশাপাশি সাধারণ ছেলে থেকে হামজা হয়ে ওঠার গল্পও দেখা যাবে এ পর্বে। টিজারে রণবীরের দুই ভিন্ন লুকে ধরা দেওয়া সেই ইঙ্গিত দেয়। শেষদিকে রণবীরের মুখে শোনা গেল ‘এটা নতুন হিন্দুস্থান, ঘরে ঢুকে হত্যা করতেও পিছপা হবে না।’

আমিরের অনুষ্ঠানে ভাইরাল সালমানের নতুন লুক

আর ডি বর্মনের বায়োপিকে ফারহান আখতার

আলফার টিজারে বিধ্বংসীরূপে আলিয়া

কলেজে প্রতিপক্ষের ছাত্রনেতারা তুলে নিয়ে গিয়েছিল, ইমতিয়াজ আলী জানালেন সেই অভিজ্ঞতা

নার্সদের পক্ষে আওয়াজ তুললেন কঙ্গনা

‘পেড্ডি’ সিনেমায় জাহ্নবী অভিনীত চরিত্র নিয়ে বিতর্ক: ক্ষমা চাইলেন নির্মাতা, বদলে যাচ্ছে দৃশ্য

সালমানের জীবনের বিতর্কিত অধ্যায় নিয়ে সিনেমা, আইনি নোটিশ পাঠালেন অভিনেতা

হিজাব পরায় কট্টরপন্থীদের কটাক্ষের মুখে অঙ্কিতা লোখান্ডে

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে এগিয়ে এলেন সালমান খান

বলিউডে নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে যা বললেন রণবীর সিং