হোম > বিনোদন > বলিউড

আইপিএল দেখতে প্রেমিকের সঙ্গে স্টেডিয়ামে পরিণীতি চোপড়া

গতকাল বুধবার মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন আইএস বিন্দ্রা স্টেডিয়ামে ক্যামেরায় ধরা পরেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা। পাঞ্জাব কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ দেখতে মাঠে যান তাঁরা। ভারতীয় সংবাদমাধ্যমগুলো আগেই জানিয়েছিল আগামী ১৩ মে বাগদান হতে যাচ্ছে আলোচিত এই জুটির। এবার প্রকাশ্যে তাদের এই ডেট তাদের প্রেমের বিষয়টি যেন নিশ্চিতই করল। স্টেডিয়াম থেকে তাদের ছবি ইতিমধ্যে হয়েছে ভাইরাল।

গুঞ্জনটা শুরু হয়েছিল রেস্তোরাঁ থেকে। গত মাসে মুম্বাইয়ের এক অভিজাত রেস্তোরাঁয় একসঙ্গে ডিনারে দেখা যায় পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডাকে। পরদিন আরেকটি রেস্তোরাঁয় লাঞ্চের জন্য যান তাঁরা। সেখান থেকেই জোরালো গুঞ্জন ছড়ায়, প্রেমের সম্পর্কে আছেন তাঁরা। সেদিন রাঘব চাড্ডাকে এ বিষয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে মিষ্টি হেসে তিনি বলেছিলেন, ‘রাজনীতি নিয়ে প্রশ্ন করুন, পরিণীতিকে নিয়ে নয়।’ পরদিন ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার বাড়িতে পরিণীতিকে যেতে দেখে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, বিয়ের পোশাকের জন্যই কি ডিজাইনারের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী?

সব মিলিয়ে বিষয়টি ধোঁয়াশায় ছিল। তবে গত সপ্তাহে রাঘব-পরিণীতির প্রেমের খবরে একপ্রকার সিলমোহর দিয়ে দিয়েছিলেন আপ সাংসদ সঞ্জীব অরোরা। টুইট করে নিজের দলের তরুণ সাংসদ রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়াকে শুভেচ্ছা জানান তিনি। সঞ্জীব টুইটারে লেখেন, ‘রাঘব আর পরিণীতিকে অন্তর থেকে শুভেচ্ছা। তাঁদের এই মিলন যেন প্রেম, আনন্দ আর সাহচর্যের প্রাচুর্যে ভরে ওঠে।’

রাঘবের সঙ্গে পরিণীতির পরিচয় বেশ আগে থেকেই। দুজন একসঙ্গে পড়াশোনা করতেন লন্ডন স্কুল অব ইকোনমিকসে। কিছু কিছু ক্ষেত্রে দুজনের মিল তাঁদেরকে পরস্পরের কাছে টেনেছিল।

আমিরের অনুষ্ঠানে ভাইরাল সালমানের নতুন লুক

আর ডি বর্মনের বায়োপিকে ফারহান আখতার

আলফার টিজারে বিধ্বংসীরূপে আলিয়া

কলেজে প্রতিপক্ষের ছাত্রনেতারা তুলে নিয়ে গিয়েছিল, ইমতিয়াজ আলী জানালেন সেই অভিজ্ঞতা

নার্সদের পক্ষে আওয়াজ তুললেন কঙ্গনা

‘পেড্ডি’ সিনেমায় জাহ্নবী অভিনীত চরিত্র নিয়ে বিতর্ক: ক্ষমা চাইলেন নির্মাতা, বদলে যাচ্ছে দৃশ্য

সালমানের জীবনের বিতর্কিত অধ্যায় নিয়ে সিনেমা, আইনি নোটিশ পাঠালেন অভিনেতা

হিজাব পরায় কট্টরপন্থীদের কটাক্ষের মুখে অঙ্কিতা লোখান্ডে

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে এগিয়ে এলেন সালমান খান

বলিউডে নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে যা বললেন রণবীর সিং