হোম > বিনোদন > বলিউড

এক ছবিতে জাভেদ-আশুতোষ-ফারহান

ঐতিহাসিক পটভূমিতে ছবি নির্মাণ থেকে আপাতত বিরতী নিয়েছেন আশুতোষ গোয়ারিকর। ফারহান আখতারকে ‘ফরেস্ট রেঞ্জার’ হিসেবে তৈরী করছেন ‘লগান’ ছবি খ্যাত এই পরিচালক। আশুতোষ বলিউড ছবির অন্যতম আলোচিত পরিচালক। আশুতোষের পরবর্তী ছবিতে অভিনয় করছেন ফারহান আখতার। অ্যাকশনধর্মী এই ছবিতে ফারহানের বিপরীতে দেখা যাবে রাকুল প্রীত সিং-কে। ‘পুকার’ ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন জাভেদ আখতার। প্রায় ১৫ বছর পর কোনও ছবির গল্পকার ও চিত্রনাট্যকারের আসনে দেখা যাবে এই কিংবদন্তি ব্যক্তিত্বকে।

জানা গেছে, আশুতোষের এই নতুন ছবির নাম রাখা হয়েছে ‘পুকার’। জঙ্গলকে ঘিরে গল্প। টানটান এক অ্যাকশনধর্মী ছবি হবে ‘পুকার’। ছবিতে এক ফরেস্ট রেঞ্জারের চরিত্রে দেখা যাবে ফারহানকে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ডিসেম্বরেই মুম্বাইয়ে শুটিং শুরু হবে এই ছবির। আপাতত চলছে ছবির প্রি-প্রোডাকশনের কাজ। অন্যদিকে, ‘ছত্রীওয়ালি’ ছবির কাজ শেষ করে ফারহানের সঙ্গে এই ছবির সেটে হাজির হবেন রাকুল।

ভারতীয় গণমাধ্যম বলছে জনপ্রিয় দক্ষিণী অভিনেতা জগপতি বাবুকে নাকি ছবির প্রধান ভিলেনের চরিত্রে দেখা যাবে। ‘পুকার’ ছবির মাধ্যমেই বলিউডে পা রাখছেন এই এই দক্ষিণী তারকা।

ছবিটি প্রযোজনা করছে ফারহানের ‘এক্সেল এন্টারটেইনমেন্ট’। এখন পর্যন্ত এই প্রযোজনা সংস্থার অন্যতম বিগ বাজেট ছবি হতে চলেছে ‘পুকার’।

আমিরের অনুষ্ঠানে ভাইরাল সালমানের নতুন লুক

আর ডি বর্মনের বায়োপিকে ফারহান আখতার

আলফার টিজারে বিধ্বংসীরূপে আলিয়া

কলেজে প্রতিপক্ষের ছাত্রনেতারা তুলে নিয়ে গিয়েছিল, ইমতিয়াজ আলী জানালেন সেই অভিজ্ঞতা

নার্সদের পক্ষে আওয়াজ তুললেন কঙ্গনা

‘পেড্ডি’ সিনেমায় জাহ্নবী অভিনীত চরিত্র নিয়ে বিতর্ক: ক্ষমা চাইলেন নির্মাতা, বদলে যাচ্ছে দৃশ্য

সালমানের জীবনের বিতর্কিত অধ্যায় নিয়ে সিনেমা, আইনি নোটিশ পাঠালেন অভিনেতা

হিজাব পরায় কট্টরপন্থীদের কটাক্ষের মুখে অঙ্কিতা লোখান্ডে

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে এগিয়ে এলেন সালমান খান

বলিউডে নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে যা বললেন রণবীর সিং