হোম > বিনোদন > বলিউড

পাকিস্তান থেকে কপিল শর্মাকে হত্যার হুমকি

কপিল শর্মা। ছবি: সংগৃহীত

বলিউড সুপারস্টার থেকে শুরু করে ভারতের সাংস্কৃতিক অঙ্গনের তারকাদের ওপর যেন ‘শনির দশা’ চেপেছে। একের পর এক হত্যার হুমকি বা হামলার শিকার হচ্ছেন তাঁরা। এবার ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মাকে পাকিস্তান থেকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি একই ধরনের হুমকির ইমেইল পেয়েছেন রাজপাল যাদব, সুগন্ধা মিশরা এবং রেমো ডিসুজাও।

পুলিশ বলছে, হুমকির পর কপিল শর্মা অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে আমবোলি থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ভারতীয় আইন ৩৫১(৩) ধারা অনুযায়ী রুজু করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করছে পুলিশ।

যিনি ই-মেইলে পাঠিয়েছেন তিনি তাঁর নাম ‘বিষ্ণু’ ব্যবহার করেছেন। সেই সঙ্গে মেইল পাঠানো ৮ ঘণ্টার মধ্যে উত্তর না দিলে ব্যক্তিগত এবং পেশাগত জীবনে গুরুতর পরিণতির হুমকি দেওয়া হয়েছে।

ওই ই-মেইলে বলা হয়েছে, ‘আপনার কার্যকলাপ আমাদের নজরদারিতে রয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আপনাকে জানানো হলো। এটা কোনো প্রচারণার কৌশল নয় বরং গুরুত্বপূর্ণ। আপনাকে এই বার্তার বিষয়ে গোপনীয়তা রক্ষা করে যোগাযোগের জন্য অনুরোধ করছি।’

ইমেইলে এই হুমকি পাওয়ার পর কপিল শর্মা থানায় অভিযোগ দায়ের করেন। গত মাসে একই ধরনের হুমকিতে ইমেইল পেয়েছিলেন সুগন্ধা মিশরা এবং রেমো ডিসুজা। গত বছরের ডিসেম্বর মাসে রাজপাল যাদবও এই ধরনের একটি ইমেইল পেয়েছিলেন।

এ দিকে তারকাদের ওপর এ ধরনের হুমকির ঘটনার গুরুত্ব সহকারে তদন্ত করছে করা হচ্ছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ। সম্প্রতি, রাজনীতিবিদ বাবা সিদ্দিকির হত্যা এবং সাইফ আলী খানের ওপর হামলার ঘটনা শহরে আতঙ্ক সৃষ্টি করেছে।

পুলিশ জানিয়েছে, তারা দ্রুত এই ঘটনার তদন্ত সম্পন্ন করার চেষ্টা করছে এবং তারকাদের নিরাপত্তা জোরদার করার পদক্ষেপ নিচ্ছে।

আমিরের অনুষ্ঠানে ভাইরাল সালমানের নতুন লুক

আর ডি বর্মনের বায়োপিকে ফারহান আখতার

আলফার টিজারে বিধ্বংসীরূপে আলিয়া

কলেজে প্রতিপক্ষের ছাত্রনেতারা তুলে নিয়ে গিয়েছিল, ইমতিয়াজ আলী জানালেন সেই অভিজ্ঞতা

নার্সদের পক্ষে আওয়াজ তুললেন কঙ্গনা

‘পেড্ডি’ সিনেমায় জাহ্নবী অভিনীত চরিত্র নিয়ে বিতর্ক: ক্ষমা চাইলেন নির্মাতা, বদলে যাচ্ছে দৃশ্য

সালমানের জীবনের বিতর্কিত অধ্যায় নিয়ে সিনেমা, আইনি নোটিশ পাঠালেন অভিনেতা

হিজাব পরায় কট্টরপন্থীদের কটাক্ষের মুখে অঙ্কিতা লোখান্ডে

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে এগিয়ে এলেন সালমান খান

বলিউডে নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে যা বললেন রণবীর সিং