হোম > বিনোদন > বলিউড

কারিনাকে খোঁজা হয়েছে সবচেয়ে বেশি

কারিনা কাপুর খান কী করছেন, কোথায় যাচ্ছেন, কেমন পোশাকই বা পরছেন তা নিয়ে ভক্তদের আগ্রহের যেন কমতি নেই। অন্তত তেমনই বলছে ‘ইয়াহু’-র তালিকা। বছরের শেষে দেখা গেল, ২০২১ সালে নায়িকাদের মধ্যে কারিনাকেই সবচেয়ে বেশি বার খোঁজা হয়েছে।

২০২১ সালের ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন কারিনা। তখন থেকেই নবাব পরিবারের নতুন সদস্যকে নিয়ে কৌতূহল তৈরি হয় ভক্তদের মধ্যে। এর পরেই নিজের লেখা বই প্রকাশ করেন কাপুরকন্যা এবং চলতি বছরে আলোচনায় উঠে আসেন তিনি।

এই তালিকায় কারিনার পরেই রয়েছেন ক্যাটরিনা কইফ। চলতি বছরে তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘সূর্যবংশী’ মুক্তি পায়। প্রায় এক দশক পর ফের অক্ষয় কুমারের সঙ্গে জুটি বাঁধেন তিনি। ভিকি কৌশলের সঙ্গে তাঁর বিয়ের গুঞ্জন এই মুহূর্তে আলোচিত বিষয়গুলির মধ্যে অন্যতম। ক্যাটরিনা আর তাঁর বিয়ে নিয়ে যে সকলের আগ্রহ থাকবেই, তা আর বলার অপেক্ষা রাখে না।

প্রিয়াঙ্কা চোপড়া এই তালিকায় তৃতীয় স্থানে। তার পরেই রয়েছেন আলিয়া ভাট। একাধিক বড় বাজেটের ছবি এবং রণবীর কাপুরের সঙ্গে প্রেম তাঁকে সারা বছরই শিরোনামে রেখেছে।

তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন দীপিকা পাড়ুকোন। চলতি বছরে তাঁর কোনও ছবি মুক্তি পায়নি। ‘৮৩’ ছবিতে রণবীর সিংহের বিপরীতে দেখা যাবে তাঁকে। মাঝে মাদককাণ্ডে নাম উঠাতে দীপিকা বেশ আলোচিত ছিলেন।

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে আমির খানের হস্তক্ষেপ

অবশেষে জামিন পেলেন রাজপাল যাদব

বিটলসের বায়োপিকে রবিশঙ্করের চরিত্রে ফারহান আখতার

‘ডন ৩’ নিয়ে গুঞ্জন উড়িয়ে দিলেন হৃতিক রোশন

প্লেব্যাকে অবসরের পর প্রথমবার মঞ্চে অরিজিৎ, গাইলেন নতুন গান

‘ভাগাম ভাগ’-এর সিকুয়েলে গোবিন্দর বদলে মনোজ

‘ম্যায় হু না’র সিকুয়েলে দ্বৈত চরিত্রে ফিরছেন শাহরুখ

‘ধুরন্ধর ২’ সিনেমার টিজারে আরও ভয়ংকর রণবীর

অরিজিৎ সিংয়ের বাড়িতে হঠাৎ আমির খান

যে কারণে মহেশ ভাটকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন ওশো