হোম > বিনোদন > বলিউড

দৃশ্যম কার, অজয় দেবগন নাকি মোহনলালের

মোহনলাল অভিনীত ও জিতু জোসেফ পরিচালিত মালয়ালম সিনেমা ‘দৃশ্যম’ মুক্তি পায় ২০১৩ সালে। এরপর সিনেমাটির রিমেক করে ব্যবসায়িক সফলতা পেয়েছে বলিউড। শুধু তাই নয়, অজয় দেবগন অভিনীত সিনেমাটি দর্শকদের অভূতপূর্ব ভালোবাসা এবং সাড়া পেয়েছে। 

এবার জানা গেছে, সিনেমাটির রিমেক হতে যাচ্ছে হলিউডে। তবে এই সাসপেন্স থ্রিলার সিনেমাটির হলিউড রিমেকের ঘোষণার পরই শুরু হয়েছে বিতর্ক, সিনেমাটি কার সেটা নিয়ে চলছে আলোচনা। দৃশ্যম কি মোহনলালের নাকি অজয়ের? এক্স হ্যান্ডেলের ট্রেন্ডিংয়ে রয়েছে এ বিতর্ক।

হলিউডে দৃশ্যমের রিমেকে ঘোষণার সময় জানানো হয় যে, এটি অজয় দেবগন অভিনীত দৃশ্যমের রিমেক। আর তাতেই আপত্তি দর্শকদের একাংশের। তাঁরা ভুল শুধরে দিয়ে টুইটারের সেই পোস্টে জানিয়েছেন, সিনেমাটি আদতে মোহনলালের। তিনি এবং জিতু জোসেফই প্রথম এই মাস্টারপিস বানান। পরে সেটা বলিউড রিমেক করে।

এক নেটিজেন এদিন লিখেছেন, ‘অজয়ের নয় দৃশ্যম মোহনলালের।’ কেউ আবার লিখেছেন, ‘ভুলটা ঠিক করুন। এটা মোহনলালের ছবি, অজয়ের নয়।’ কেউ কেউ আবার লিখেছেন, ‘দৃশ্যম মানেই মোহনলাল। কিন্তু বলিউড রিমেক বানিয়ে সেটার ক্রেডিট নিয়ে নিচ্ছে।’

উল্লেখ্য, মোহনলাল অভিনীত দৃশ্যম মুক্তি পায় ২০১৩ সালে। সেটি পরিচালনা করেছিলেন জিতু জোসেফ। পরবর্তীতে ২০১৫ সালে বলিউড রিমেক বানায় সেই সিনেমার। একই নামে মুক্তি পায় এটি। সেখানে মুখ্য ভূমিকায় দেখা যায় অজয় দেবগন এবং শ্রিয়া শরণকে। ছবিটির পরিচালনা করেছিলেন নিশিকান্ত কামাত। এরপর ২০২২ সালে মুক্তি পায় ‘দৃশ্যম ২’। সেটিও বক্স অফিসে তুমুল সাফল্য পেয়েছে। মালায়লাম ভার্সনের ‘দৃশ্যম ২’ অবশ্য এক বছর আগে ২০২১ সালে মুক্তি পেয়েছিল।

আমিরের অনুষ্ঠানে ভাইরাল সালমানের নতুন লুক

আর ডি বর্মনের বায়োপিকে ফারহান আখতার

আলফার টিজারে বিধ্বংসীরূপে আলিয়া

কলেজে প্রতিপক্ষের ছাত্রনেতারা তুলে নিয়ে গিয়েছিল, ইমতিয়াজ আলী জানালেন সেই অভিজ্ঞতা

নার্সদের পক্ষে আওয়াজ তুললেন কঙ্গনা

‘পেড্ডি’ সিনেমায় জাহ্নবী অভিনীত চরিত্র নিয়ে বিতর্ক: ক্ষমা চাইলেন নির্মাতা, বদলে যাচ্ছে দৃশ্য

সালমানের জীবনের বিতর্কিত অধ্যায় নিয়ে সিনেমা, আইনি নোটিশ পাঠালেন অভিনেতা

হিজাব পরায় কট্টরপন্থীদের কটাক্ষের মুখে অঙ্কিতা লোখান্ডে

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে এগিয়ে এলেন সালমান খান

বলিউডে নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে যা বললেন রণবীর সিং