হোম > বিনোদন > বলিউড

বক্স অফিসে কন্যাদের বাজিমাত, তিন দিনে কত আয় করল ‘ক্রু’

‘লজিক নেই তবে ম্যাজিক আছে!’ কারিনা-কৃতি-টাবু অভিনীত ‘ক্রু’  সিনেমা দেখে এমনটাই বলছে দর্শক। রাজেশ এ কৃষ্ণন পরিচালিত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গত ২৯ মার্চ। মুক্তির পর থেকেই বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করছে সিনেমাটি।

বক্স অফিসের রিপোর্ট প্রদানকারী সাকনিল্ক সর্বশেষ প্রতিবেদনে জানিয়েছে, মুক্তির তৃতীয় দিনে গতকাল শনিবার ভারতীয় বক্স অফিস থেকে সিনেমাটি আয় করেছে ১০ কোটি রুপি। তিন দিন শেষে ভারতীয় বক্স অফিস থেকে সিনেমাটির মোট আয় ২৯ কোটি ২৫ লাখ রুপি। আর বিশ্বব্যাপী সিনেমাটির আয় ৩৭ কোটি ৫ লাখ রুপি।

বলিউড মেইন স্ট্রিমে নারীকেন্দ্রিক সিনেমা সেই অর্থে বিরল। তবে সিনেমাটির ওপর যেন জেদ করেই বাজি লাগিয়েছেন দুই নারী প্রযোজক একতা কাপুর ও রিয়া কাপুর।

মুক্তির প্রথম দিনে ‘ক্রু’ আয় করেছিল ৯ কোটি ২৫ লাখ রুপি। আর দ্বিতীয় দিনে তা সামান্য বেড়ে হয় ৯ কোটি ৭৫ লাখ। তৃতীয় দিনে দুই অঙ্কে পৌঁছে গেল ‘ক্রু’র ব্যবসা।

সিনেমাটি পরিচালনা করেছেন বিজয় কৃষ্ণন। বালাজি টেলিফিল্মস এবং অনিল কাপুর ফিল্ম অ্যান্ড কমিউনিকেশনস নেটওয়ার্কের ব্যানারে তৈরি এই সিনেমাতে আরও দেখা মিলেছে শাশ্বত চট্টোপাধ্যায়, দোসাঞ্জ, কপিল শর্মা, রাজেশ শর্মা এবং কুলভূষণ খারবান্দের।

আমিরের অনুষ্ঠানে ভাইরাল সালমানের নতুন লুক

আর ডি বর্মনের বায়োপিকে ফারহান আখতার

আলফার টিজারে বিধ্বংসীরূপে আলিয়া

কলেজে প্রতিপক্ষের ছাত্রনেতারা তুলে নিয়ে গিয়েছিল, ইমতিয়াজ আলী জানালেন সেই অভিজ্ঞতা

নার্সদের পক্ষে আওয়াজ তুললেন কঙ্গনা

‘পেড্ডি’ সিনেমায় জাহ্নবী অভিনীত চরিত্র নিয়ে বিতর্ক: ক্ষমা চাইলেন নির্মাতা, বদলে যাচ্ছে দৃশ্য

সালমানের জীবনের বিতর্কিত অধ্যায় নিয়ে সিনেমা, আইনি নোটিশ পাঠালেন অভিনেতা

হিজাব পরায় কট্টরপন্থীদের কটাক্ষের মুখে অঙ্কিতা লোখান্ডে

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে এগিয়ে এলেন সালমান খান

বলিউডে নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে যা বললেন রণবীর সিং