হোম > বিনোদন > বলিউড

পরিচালককে ফিরিয়ে দিয়েও সালমানের কথায় যে সিনেমায় ক্যাটরিনা

কবীর খানের পরিচালনায় ২০০৯ সালে ‘নিউ ইয়র্ক’ সিনেমায় অভিনয় করেন ক্যাটরিনা কাইফ। তবে প্রথমে সিনেমাটি করতে মোটেও রাজি ছিলেন না তিনি। তবে শেষমেশ সিনেমাটিতে অভিনয় করেন ক্যাটরিনা। সম্প্রতি মিড ডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যাটরিনা জানিয়েছেন, সালমান খানের কথাতেই সিনেমাটিতে অভিনয় করেন তিনি।

ক্যাটরিনার কথায়, প্রথমে সিনেমাটিতে অভিনয় করতে মোটেই রাজি ছিলেন না তিনি। সালমান তাঁকে বুঝিয়েছিলেন, কবীর খানের সঙ্গে কাজ করাটা খুব ভালো সিদ্ধান্ত হবে।

ক্যাটরিনা ভেবেছিলেন, কবীর তাঁকে এমন একটা সিনেমা অফার করেছেন যেখানে কোনও নাচ নেই। একটা গান রয়েছে যেটার প্লটও খাঁটি শৈল্পিক চিন্তাধারার। ক্যাটরিনা কবীর খানকে একজন ডকুমেন্টারি ফিল্মমেকার ভাবতেন। তাই বাণিজ্যিক হিট সিনেমা ‘বাচনা অ্যায় হাসিনো’র পর শৈল্পিক ছবি ‘নিউ ইয়র্ক’-এ অভিনয় করা নিয়ে একটু দোনোমনা ছিল ক্যাটরিনার মধ্যে। তাই ছবিতে অভিনয় করা নিয়ে শুরুতে প্রস্তুত ছিলেন না অভিনেত্রী।

কবীর খানের সঙ্গে দেখা করার পর ক্যাটরিনাকে সালমান প্রতিশ্রুতি দেন এটি একটি দুর্দান্ত সিনেমা হবে এবং কবীর খান একজন অসাধারণ পরিচালক। এরপরই সিনেমাটির জন্য রাজি হন অভিনেত্রী।

সেটে প্রবেশ করেই ক্যাটরিনার মনে হয়েছিল, সিনেমাটির প্রযোজনাও দারুণ। ছবির শুটিং শিডিউল শেষের পরই সমস্ত ভুল ভেঙে যায় ক্যাটরিনার। পুরো যাত্রাটা সবচেয়ে অবিশ্বাস্য অভিজ্ঞতা বলে অভিহিত করেছেন তিনি।

অভিনেত্রীর কথায়, ‘শেষ দিন আমরা কাঁদছিলাম; আমরা কেউ যেতে চাইনি। আমার জীবনের সবচেয়ে কাছের বন্ধুরা এই ছবিটি তৈরি করেছে। কবীরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমার জন্য দৃষ্টিভঙ্গি বদলে যায়।’

উল্লেখ্য, ক্যাটরিনাকে সামনে প্রিয়াঙ্কা চোপড়া এবং আলিয়া ভাটের সঙ্গে ‘জি লে জারা’-তে দেখা যাবে।

আমিরের অনুষ্ঠানে ভাইরাল সালমানের নতুন লুক

আর ডি বর্মনের বায়োপিকে ফারহান আখতার

আলফার টিজারে বিধ্বংসীরূপে আলিয়া

কলেজে প্রতিপক্ষের ছাত্রনেতারা তুলে নিয়ে গিয়েছিল, ইমতিয়াজ আলী জানালেন সেই অভিজ্ঞতা

নার্সদের পক্ষে আওয়াজ তুললেন কঙ্গনা

‘পেড্ডি’ সিনেমায় জাহ্নবী অভিনীত চরিত্র নিয়ে বিতর্ক: ক্ষমা চাইলেন নির্মাতা, বদলে যাচ্ছে দৃশ্য

সালমানের জীবনের বিতর্কিত অধ্যায় নিয়ে সিনেমা, আইনি নোটিশ পাঠালেন অভিনেতা

হিজাব পরায় কট্টরপন্থীদের কটাক্ষের মুখে অঙ্কিতা লোখান্ডে

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে এগিয়ে এলেন সালমান খান

বলিউডে নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে যা বললেন রণবীর সিং