হোম > বিনোদন > বলিউড

ঢাকায় আসছেন অর্জুন রামপাল

ঢাকায় আসছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। আগামী ৭ জুন একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের ফ্যাশন শোতে অংশ নিতে ঢাকায় আসছেন তিনি। এক ভিডিও বার্তায় এমনটা নিজেই জানিয়েছেন অভিনেতা।

ভিডিও বার্তায় অর্জুন রামপাল বলেন, ‘হাই ঢাকা, আমি অর্জুন রামপাল। আনন্দের সঙ্গে জানাচ্ছি, আগামী ৭ জুন আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে। যাদের আমন্ত্রণে আসছি, তাদের আয়োজন আমার বেশ ভালো লেগেছে। আশা করছি আপনারা সবাই থাকবেন, সবার সঙ্গে খুব সুন্দর একটা সময় কাটবে।’

জানা গেছে, বিএইচএন এক্সপেরিয়েন্স প্রেজেন্টস ব্লু ড্রপস বাই জুরহাম আয়োজিত এক ফ্যাশন শোতে অংশ নেবেন এই বলিউড তারকা। ঢাকার মাটিতে পা রাখবেন আগামী ৭ জুন। শো স্টপার হিসেবে থাকবেন তিনি।

১৪ বছর আগে ২০১০ সালে যখন তিনি ঢাকা আসেন, তখন তাঁর সঙ্গী হয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান ও জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি।

আমিরের অনুষ্ঠানে ভাইরাল সালমানের নতুন লুক

আর ডি বর্মনের বায়োপিকে ফারহান আখতার

আলফার টিজারে বিধ্বংসীরূপে আলিয়া

কলেজে প্রতিপক্ষের ছাত্রনেতারা তুলে নিয়ে গিয়েছিল, ইমতিয়াজ আলী জানালেন সেই অভিজ্ঞতা

নার্সদের পক্ষে আওয়াজ তুললেন কঙ্গনা

‘পেড্ডি’ সিনেমায় জাহ্নবী অভিনীত চরিত্র নিয়ে বিতর্ক: ক্ষমা চাইলেন নির্মাতা, বদলে যাচ্ছে দৃশ্য

সালমানের জীবনের বিতর্কিত অধ্যায় নিয়ে সিনেমা, আইনি নোটিশ পাঠালেন অভিনেতা

হিজাব পরায় কট্টরপন্থীদের কটাক্ষের মুখে অঙ্কিতা লোখান্ডে

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে এগিয়ে এলেন সালমান খান

বলিউডে নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে যা বললেন রণবীর সিং