হোম > বিনোদন > বলিউড

শুটিং সেটে বোমা বিস্ফোরণে আহত হওয়ার খবরটি ভুয়া, জানালেন সঞ্জয় দত্ত

শুটিং সেটে বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত, গতকাল বুধবার এমন সংবাদ প্রকাশ করেছিল ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছিল বিস্ফোরণে সঞ্জয় দত্তের হাত, কনুই ও মুখে চোট লেগেছে। এবার একাধিক ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এ সংবাদকে পুরোপুরি ভিত্তিহীন ও ভুয়া খবর বলে জানিয়েছেন সঞ্জয় দত্ত। 

সঞ্জয় দত্ত টুইটারে লিখেছেন, ‘শুটিং করতে গিয়ে আমি আহত হয়েছি, এমন সংবাদ প্রচারিত হয়েছে। তবে আমি নিশ্চিত করে বলছি এ খবর সত্য নয়, এর কোনো ভিত্তিই নেই। সৃষ্টিকর্তার দয়ায় আমি আমি ঠিকঠাক ও শারীরিকভাবে অক্ষত আছই। আমি কেডি সিনেমার শুটিং করছি, আমার সিনেমার অভিজ্ঞতা থেকে বলতে পারি এই দলের সবাই আমার যথেষ্ট দেখভাল করছেন।’

‘কেডি’ সিনেমাতে সঞ্জয়ের সঙ্গে অভিনয় করছেন শিল্পা শেঠি। অনেক দিন পর তিনি কন্নড় সিনেমায় অভিনয় করছেন। এ ছাড়া এতে মুখ্য চরিত্রে আরও অভিনয় করেছেন ‘মার্টিন’ খ্যাত তারকা অভিনেতা ধ্রুব সারজা। সঞ্জয় ইদানীং তামিল ছাড়া দক্ষিণ ভারতের বিভিন্ন সিনেমায় অভিনয় করে যাচ্ছেন। এর আগে দক্ষিণী ছবি ‘কেজিএফ: চ্যাপটার ১’ ও ‘কেজিএফ: চ্যাপটার ২ ’-এ অভিনয় করেছেন সঞ্জয় দত্ত। কন্নড় ছবি ‘কেডি’-তেও সঞ্জয় দত্তকে খলনায়কের চরিত্রে দেখা যাবে। 

১৯৭০ সালে বেঙ্গালুরুতে ঘটে যাওয়া এক সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি নির্মিত হচ্ছে। কন্নড় ছাড়াও তামিল, তেলেগু, মালায়লাম ও হিন্দি ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে আমির খানের হস্তক্ষেপ

অবশেষে জামিন পেলেন রাজপাল যাদব

বিটলসের বায়োপিকে রবিশঙ্করের চরিত্রে ফারহান আখতার

‘ডন ৩’ নিয়ে গুঞ্জন উড়িয়ে দিলেন হৃতিক রোশন

প্লেব্যাকে অবসরের পর প্রথমবার মঞ্চে অরিজিৎ, গাইলেন নতুন গান

‘ভাগাম ভাগ’-এর সিকুয়েলে গোবিন্দর বদলে মনোজ

‘ম্যায় হু না’র সিকুয়েলে দ্বৈত চরিত্রে ফিরছেন শাহরুখ

‘ধুরন্ধর ২’ সিনেমার টিজারে আরও ভয়ংকর রণবীর

অরিজিৎ সিংয়ের বাড়িতে হঠাৎ আমির খান

যে কারণে মহেশ ভাটকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন ওশো