হোম > বিনোদন > বলিউড

ভারতীয় মুসলিমদের কাছে নাসিরুদ্দিনের প্রশ্ন

আফগানিস্তানে তালেবান শাসন নিয়ে অনেক ভারতীয় মুসলিম উল্লাস করছেন। তাঁদের সেই উল্লাসের সমালোচনায় করলেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ভিডিও বার্তা পোস্ট করেছেন। সেই বার্তায় তিনি বলেন, ‘ভারতীয় মুসলিমদের একটা অংশ আফগানিস্তানে তালেবান শাসন নিয়ে উল্লাস করছেন। তাঁরা আরও বেশি ভয়ঙ্কর।’

তিনি বলেন, ‘আফগানিস্তানে তালেবান ফিরে আসা বিশ্বের কাছে উদ্বেগের কারণ। সেখানে ভারতীয় মুসলিমদের একটা অংশ বর্বরোচিত উল্লাসে মত্ত। তাঁরাও কম ভয়ঙ্কর নয়।’ নাসিরুদ্দিনের প্রশ্ন, ‘ভারতীয় মুসলিমদের এই অংশ কী চান? আধুনিক ইসলাম না শতাব্দী প্রাচীন পুরনো বর্বরতা?’

এমনকি সারা বিশ্বের প্রচলিত ইসলাম ধারা এবং ভারতীয় ইসলামের মধ্যে পার্থক্য করতে তিনি বলেন, ‘সৃষ্টিকর্তা যাতে এমন কোনও সময় না আনেন, যখন আমরা নিজেদের ধর্মকে চিনতেই না পারি। সৃষ্টিকর্তার সঙ্গে আমার যে সম্পর্ক, তার কোনও রাজনৈতিক ধর্মের দরকার নেই।’

নাসিরুদ্দিন বলেন, ‘আমি একজন ভারতীয় মুসলিম। মির্জা গালিব যেমন বলেছেন সৃষ্টিকর্তার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কের কোনও রাজনৈতিক পরিচিতি দরকার নেই। আমি সেটাই বলতে চাই।’

আমিরের অনুষ্ঠানে ভাইরাল সালমানের নতুন লুক

আর ডি বর্মনের বায়োপিকে ফারহান আখতার

আলফার টিজারে বিধ্বংসীরূপে আলিয়া

কলেজে প্রতিপক্ষের ছাত্রনেতারা তুলে নিয়ে গিয়েছিল, ইমতিয়াজ আলী জানালেন সেই অভিজ্ঞতা

নার্সদের পক্ষে আওয়াজ তুললেন কঙ্গনা

‘পেড্ডি’ সিনেমায় জাহ্নবী অভিনীত চরিত্র নিয়ে বিতর্ক: ক্ষমা চাইলেন নির্মাতা, বদলে যাচ্ছে দৃশ্য

সালমানের জীবনের বিতর্কিত অধ্যায় নিয়ে সিনেমা, আইনি নোটিশ পাঠালেন অভিনেতা

হিজাব পরায় কট্টরপন্থীদের কটাক্ষের মুখে অঙ্কিতা লোখান্ডে

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে এগিয়ে এলেন সালমান খান

বলিউডে নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে যা বললেন রণবীর সিং