হোম > বিনোদন > বলিউড

আসছে গোলমাল ৫, থাকছে বড় চমক

আজকের পত্রিকা ডেস্ক­

অক্ষয় কুমার ও অজয় দেভগান। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

কমেডি ধাঁচের সিনেমাপ্রেমীদের কাছে বলিউডের ‘গোলমাল’ সিরিজ অত্যন্ত জনপ্রিয়। রোহিত শেঠি পরিচালিত এই সিরিজের সর্বশেষ ছবি ‘গোলমাল অ্যাগেইন’ মুক্তি পেয়েছিল ২০১৭ সালের অক্টোবরে। এরপর পেরিয়ে গেছে আট বছরের বেশি সময়। অবশেষে ‘গোলমাল’প্রেমীদের অপেক্ষার প্রহর ফুরাতে চলেছে। শুধু তা-ই নয়, এবারের ছবিতে থাকছে বিশেষ চমকও।

পরিচালক রোহিত শেঠির জন্মদিন আজ শনিবার। এ দিনটিই তিনি বেছে নিয়েছেন ‘গোলমাল-৫’-এর ঘোষণার জন্য। ইনস্টাগ্রামে নিজের ভ্যারিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টে তিনি লিখেছেন, ‘২০ বছর আগে প্রথম গোলমাল মুক্তি পেয়েছিল। এই সিনেমা আমার জীবন বদলে দিয়েছে। দর্শক, পুরো কৃতিত্ব আপনাদের। গত ২০ বছরে আমরা আপনাদের বিনোদিত করেছি, এবং হ্যাঁ, কখনো কখনো হতাশও করেছি। তবে আমরা সব সময়ই আমাদের কাজের ব্যাপারে সৎ থেকেছি।’ পোস্টে তিনি আরও লিখেছেন, ‘আমরা আবারও আপনাদের বিনোদিত করতে গোলমাল ৫-এর কাজ শুরু করছি।’

ইনস্টাগ্রামে করা ওই পোস্টে রোহিত শেঠি একটি প্রোমো ভিডিও যুক্ত করেছে। এতে গোলমালে সারমান জোশির প্রত্যাবর্তন উদ্‌যাপন করতে দেখা যায় অজয় দেভগান, আরশাদ ওয়ারসি, শ্রেয়াশ তালপাড়ে, কুনাল খেমু এবং তুষার কাপুরকে। ভিডির শেষদিকের দৃশ্যপটে হঠাৎ টেকো মাথায় কালো কুর্তা-পায়জামা পরে সানগ্লাস চোখে হাজির হন অক্ষয় কুমার। তাঁকে দেখে অবাক হয়ে যান অন্যরা। তাঁকে দেখে অজয় দেবগানকে বলতে শোনা যায়, ‘কোই ভি ফ্র্যাঞ্চাইজি নেহি ছোড়তা (কোনো ফ্র্যাঞ্চাইজিই ছাড়ে না)!’

গোলমাল-৫-এ যোগ দেওয়া প্রসঙ্গে অক্ষয় কুমারও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন আজ। তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন রোহিত শেঠি। আপনার জন্মদিনে পাগলামি আরও বড় আর উচ্চকিত হয়েছে। পাগলাটে গোলমাল-৫-এ যোগ দিতে পেরে অত্যন্ত আনন্দিত। চলুন, গোলমাল শুরু করা যাক!’

আমিরের অনুষ্ঠানে ভাইরাল সালমানের নতুন লুক

আর ডি বর্মনের বায়োপিকে ফারহান আখতার

আলফার টিজারে বিধ্বংসীরূপে আলিয়া

কলেজে প্রতিপক্ষের ছাত্রনেতারা তুলে নিয়ে গিয়েছিল, ইমতিয়াজ আলী জানালেন সেই অভিজ্ঞতা

নার্সদের পক্ষে আওয়াজ তুললেন কঙ্গনা

‘পেড্ডি’ সিনেমায় জাহ্নবী অভিনীত চরিত্র নিয়ে বিতর্ক: ক্ষমা চাইলেন নির্মাতা, বদলে যাচ্ছে দৃশ্য

সালমানের জীবনের বিতর্কিত অধ্যায় নিয়ে সিনেমা, আইনি নোটিশ পাঠালেন অভিনেতা

হিজাব পরায় কট্টরপন্থীদের কটাক্ষের মুখে অঙ্কিতা লোখান্ডে

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে এগিয়ে এলেন সালমান খান

বলিউডে নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে যা বললেন রণবীর সিং