হোম > বিনোদন > বলিউড

‘সিংহাম’-এর শুটিংয়ে আহত অজয় দেবগন

আরও একবার সিংহামরূপে হাজির হচ্ছেন বলিউড অভিনেতা অজয় দেবগন। ‘সিংহাম এগেইন’-এর শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। আর সেখানেই দুর্ঘটনার মুখোমুখি হলেন নায়ক। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, মুম্বাইয়ের ভিলে পার্লেতে চলা শুটিংয়ের একটি মারামারির দৃশ্য শুট করার সময় অজয়ের চোখে ও মুখে আঘাত লাগে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, আচমকা ব্যথা পাওয়ায় বেশ কয়েক ঘণ্টার বিরতি নিয়েছিলেন অজয়। চিকিৎসা নেওয়ার পর সময় নষ্ট না করে খানিক বিশ্রাম নিয়েই ফেরেন সেটে।

‘সিংহাম’ ফ্র‍্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘সিংহাম এগেইন’। ২০১১ সালে মুক্তি পায় এই ফ্র‍্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘সিংহাম’। ২০১৪ সালে মুক্তি পায় কপ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় সিনেমা ‘সিংহাম রিটার্নস’।

ওই দুই ছবির সাফল্যের পরে ‘সিম্বা’, ‘সূর্যবংশী’র মাধ্যমে পুলিশ ইউনিভার্সকে আরও এগিয়েছেন নির্মাতা রোহিত শেঠি। এবার ‘সিংহাম’-এর ফেরার পালা। তৃতীয় কিস্তির নাম ‘সিংহাম এগেইন’। এতে অজয়ের পাশাপাশি দেখা যাবে রণবীর সিং (সিম্বা), অক্ষয় কুমারকেও (সূর্যবংশী)। সঙ্গে আছেন কারিনা কাপুর ও দীপিকা পাড়ুকোন।

আমিরের অনুষ্ঠানে ভাইরাল সালমানের নতুন লুক

আর ডি বর্মনের বায়োপিকে ফারহান আখতার

আলফার টিজারে বিধ্বংসীরূপে আলিয়া

কলেজে প্রতিপক্ষের ছাত্রনেতারা তুলে নিয়ে গিয়েছিল, ইমতিয়াজ আলী জানালেন সেই অভিজ্ঞতা

নার্সদের পক্ষে আওয়াজ তুললেন কঙ্গনা

‘পেড্ডি’ সিনেমায় জাহ্নবী অভিনীত চরিত্র নিয়ে বিতর্ক: ক্ষমা চাইলেন নির্মাতা, বদলে যাচ্ছে দৃশ্য

সালমানের জীবনের বিতর্কিত অধ্যায় নিয়ে সিনেমা, আইনি নোটিশ পাঠালেন অভিনেতা

হিজাব পরায় কট্টরপন্থীদের কটাক্ষের মুখে অঙ্কিতা লোখান্ডে

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে এগিয়ে এলেন সালমান খান

বলিউডে নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে যা বললেন রণবীর সিং