হোম > বিনোদন > বলিউড

অন্তঃসত্ত্বা নন, অসুস্থ বাবাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন সোনাক্ষী

কদিন আগেই বিয়ে হয়েছে মেয়ে সোনাক্ষীর। এরই মাঝে সিনহা পরিবারে দুঃসংবাদ। হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনেতা ও সাংসদ শত্রুঘ্ন সিনহাকে।

শত্রুঘ্ন সিনহা ছেলে লাভ সিনহা সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, ভাইরাস জ্বর ও শারীরিক দুর্বলতার কারণে অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের সূত্র সংবাদমাধ্যমটিকে আরও জানিয়েছে, জ্বর ছাড়াও অভিনেতার অন্য কোন সমস্যা আছে কি না তা জানতে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ভারতীয় সেন্সর বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান, বর্ষীয়ান অভিনেতার বন্ধু পহেলাজ নিহালানি শত্রুঘ্ন সিনহাকে দেখতে হাসপাতালে যান, তিনিই সংবাদমাধ্যমকে শত্রুঘ্ন সিনহার হাসপাতালে ভর্তি হওয়ার খবর জানান। তিনি বলেন, ‘হ্যাঁ, শত্রু (শত্রুঘ্ন) হাসপাতালে ভর্তি আছে। তবে এখন ভালো আছে। সোমবার বিকেলে ও বাড়ি ফিরবে।’

প্রসঙ্গত, গত ২৩ জুন অভিনেতা জহির ইকবালের সঙ্গে মেয়ে সোনাক্ষীর বিয়ে হয়। এরপর গত ২৫ জুনই শত্রুঘ্ন সিনহার এই পড়ে যাওয়ার ঘটনা ঘটে। গতকাল শনিবার (২৯ জুন) বাবাকে দেখতেই হাসপাতালে পৌঁছেছিলেন সোনাক্ষী সিনহা ও জামাই জহির ইকবাল। তখন একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে গুঞ্জন ছড়ায় সোনাক্ষী অন্তঃসত্ত্বা।

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে আমির খানের হস্তক্ষেপ

অবশেষে জামিন পেলেন রাজপাল যাদব

বিটলসের বায়োপিকে রবিশঙ্করের চরিত্রে ফারহান আখতার

‘ডন ৩’ নিয়ে গুঞ্জন উড়িয়ে দিলেন হৃতিক রোশন

প্লেব্যাকে অবসরের পর প্রথমবার মঞ্চে অরিজিৎ, গাইলেন নতুন গান

‘ভাগাম ভাগ’-এর সিকুয়েলে গোবিন্দর বদলে মনোজ

‘ম্যায় হু না’র সিকুয়েলে দ্বৈত চরিত্রে ফিরছেন শাহরুখ

‘ধুরন্ধর ২’ সিনেমার টিজারে আরও ভয়ংকর রণবীর

অরিজিৎ সিংয়ের বাড়িতে হঠাৎ আমির খান

যে কারণে মহেশ ভাটকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন ওশো