হোম > বিনোদন > বলিউড

‘কেহনা ক্যায়া চাহতে হো’, থ্রি ইডিয়টস-এর বিখ্যাত সংলাপটি বলা অধ্যাপক আর নেই

কলকাতা সংবাদদাতা

বলিউড অভিনেতা অচ্যুত পোতদার। ছবি: সংগৃহীত

প্রবীণ বলিউড অভিনেতা অচ্যুত পোতদার মারা গেছেন। জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এ অধ্যাপকের চরিত্রে তাঁর অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। ৯১ বছর বয়সে ভারতের থানে শহরের জুপিটার হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

অভিনয় জীবন শুরু করার আগে ভারতীয় সেনাবাহিনীতে ছিলেন অচ্যুত পোতদার। এরপর ইন্ডিয়ান অয়েল কোম্পানিতেও কাজ করেন। ১৯৮০-এর দশকে চলচ্চিত্র ও টেলিভিশনের জগতে প্রবেশ করেন এই অভিনেতা।

চার দশকেরও বেশি সময়ে ১২৫ টিরও বেশি হিন্দি ও মারাঠি ছবিতে অভিনয় করেছেন তিনি। ‘দিলওয়ালে’, ‘রঙ্গীলা’, ‘হাম সাথ সাথ হ্যায়’ ও ‘পরিণীতা’-এর মতো ছবিতে তাঁর অভিনয় দর্শক ও সমালোচক উভয়ের প্রশংসা কুড়িয়েছে।

টেলিভিশনের জগতে ‘ওয়াগল কি দুনিয়া’, ‘মাঝা হোশিল না’ ও ‘ভারত কি খোঁজ’-এ তাঁর অবদানও স্মরণীয়। সামাজিক মাধ্যমে ভক্তরা তাঁকে স্নেহশীল ও নিবেদিতশীল শিল্পী হিসেবে স্মরণ করছেন।

আমিরের অনুষ্ঠানে ভাইরাল সালমানের নতুন লুক

আর ডি বর্মনের বায়োপিকে ফারহান আখতার

আলফার টিজারে বিধ্বংসীরূপে আলিয়া

কলেজে প্রতিপক্ষের ছাত্রনেতারা তুলে নিয়ে গিয়েছিল, ইমতিয়াজ আলী জানালেন সেই অভিজ্ঞতা

নার্সদের পক্ষে আওয়াজ তুললেন কঙ্গনা

‘পেড্ডি’ সিনেমায় জাহ্নবী অভিনীত চরিত্র নিয়ে বিতর্ক: ক্ষমা চাইলেন নির্মাতা, বদলে যাচ্ছে দৃশ্য

সালমানের জীবনের বিতর্কিত অধ্যায় নিয়ে সিনেমা, আইনি নোটিশ পাঠালেন অভিনেতা

হিজাব পরায় কট্টরপন্থীদের কটাক্ষের মুখে অঙ্কিতা লোখান্ডে

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে এগিয়ে এলেন সালমান খান

বলিউডে নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে যা বললেন রণবীর সিং