হোম > বিনোদন > বলিউড

ছোট্ট জাহ্নবীর ছবি ভাইরাল নেট দুনিয়ায়

ছোট্ট জাহ্নবীর মিষ্টি হাসির প্রশংসায় ভাসছে নেট দুনিয়া। রীতিমতো ভাইরাল বলি তারকার ছোটবেলার ছবিটি। গতকাল মঙ্গলবার ছবিটি পোস্ট করেছেন স্বয়ং জাহ্নবী কাপুরের বাবা বলিউডের প্রভাবশালী ব্যক্তিত্ব বনি কাপুর। 

ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে বনি কাপুর পুরোনো দিনের স্মৃতিচারণ করেছেন। ২০০৩ সালে যুক্তরাষ্ট্রে ‘খুশি’ সিনেমার শুটিং-এর সময় তোলা ছবি এটি। ছবির ক্যাপশনে বনি লিখেছেন, ‘আমাদের “খুশি” সিনেমার শুটিংয়ের সময় বার্লিংটনে (ভারমন্ট, যুক্তরাষ্ট্র) অর্জুন ও জাহ্নবীর মজার মুহূর্ত। 

হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, জাহ্নবীর ছোটবেলার ছবিটি ভাইরাল নেট দুনিয়ায়। অনেকে শেয়ার করে লিখেছেন, ‘এখন তিনি সবাইকে কাত করছেন রূপে। আর ছোটবেলায় কাত করতেন মিষ্টি হাসিতে।’ কেউ আবার লিখেছেন, ‘দুই সময়েই তিনি সুন্দর। তবে চেহারার পরিবর্তন অবাক করা।’ 

শুধু জাহ্নবী নয়, ছবিতে রয়েছেন তাঁর তারকা ভাই অর্জুন কাপুরও। ভাই ও বোনের মধ্যে ছোট থেকেই খুনসুটির সম্পর্ক, তা ধরা পড়েছে ছবিতে। অনেকে মন্তব্য করেছেন, ভাই-বোনের মধ্যে যে ছোট থেকেই এমন দারুণ সম্পর্ক তা জানা ছিল না। বড় হয়েও অর্জুন-জাহ্নবীর সেই সম্পর্ক একই রকম মিষ্টি রয়ে গেছে। 

উল্লেখ্য, বনি কাপুরের প্রথম পক্ষের স্ত্রীর সন্তান অর্জুন কাপুর আর অনশুলা কাপুর। অন্যদিকে দ্বিতীয় পক্ষের স্ত্রী শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর ও খুশি কাপুর।

আমিরের অনুষ্ঠানে ভাইরাল সালমানের নতুন লুক

আর ডি বর্মনের বায়োপিকে ফারহান আখতার

আলফার টিজারে বিধ্বংসীরূপে আলিয়া

কলেজে প্রতিপক্ষের ছাত্রনেতারা তুলে নিয়ে গিয়েছিল, ইমতিয়াজ আলী জানালেন সেই অভিজ্ঞতা

নার্সদের পক্ষে আওয়াজ তুললেন কঙ্গনা

‘পেড্ডি’ সিনেমায় জাহ্নবী অভিনীত চরিত্র নিয়ে বিতর্ক: ক্ষমা চাইলেন নির্মাতা, বদলে যাচ্ছে দৃশ্য

সালমানের জীবনের বিতর্কিত অধ্যায় নিয়ে সিনেমা, আইনি নোটিশ পাঠালেন অভিনেতা

হিজাব পরায় কট্টরপন্থীদের কটাক্ষের মুখে অঙ্কিতা লোখান্ডে

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে এগিয়ে এলেন সালমান খান

বলিউডে নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে যা বললেন রণবীর সিং